ঢাকার আকাশ মেঘলা থাকবে, কমতে পারে তাপমাত্রাও

নিউজ ডেস্ক

জাতীয়

2026-01-11T10:08:44+06:00
2026-01-11T10:08:44+06:00
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
ঢাকার আকাশ মেঘলা থাকবে, কমতে পারে তাপমাত্রাও
নিউজ ডেস্ক
⏲ ১০:০৮ এএম | ১১ জানুয়ারি, ২০২৬ | রোববার
ঢাকার আকাশ মেঘলা থাকবে, কমতে পারে তাপমাত্রাও
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। রোববার (১১ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫-১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এ ছাড়া ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে পূর্বাভাসে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৪ মিনিটে।

জ/উ


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত