ডিকাবের নতুন সভাপতি মঈনুদ্দিন, সাধারণ সম্পাদক কায়েস

নিজস্ব প্রতিবেদক

অন্যান্য

2026-01-07T16:33:28+06:00
2026-01-07T16:33:28+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
অন্যান্য
ডিকাবের নতুন সভাপতি মঈনুদ্দিন, সাধারণ সম্পাদক কায়েস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৪:৩৩ পিএম 
ডিকাবের নতুন সভাপতি মঈনুদ্দিন, সাধারণ সম্পাদক কায়েস
ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিকাব) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বার্তা সংস্থা ইউএনবির এ কে এম মঈনুদ্দিন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাভিশনের আবু হেনা ইমরুল কায়েস।

আজ বুধবার রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন শেষে ২০২৬ সালের জন্য নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা দেওয়া হয়।


ডিকাব ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটির অন্যরা হচ্ছেন সহ-সভাপতি আবিদা সুলতানা মুক্তা (দেশ টেলিভিশন), যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ হাসিব হাসান (চ্যানেল টোয়েটিফোর), দপ্তর সম্পাদক নাহিদ হোসেন (আলাপ ডট নিউজ) ও কোষাধ্যক্ষ মোঃ রুবায়েত হাসান (দীপ্ত টেলিভিশন)। 

এছাড়া সদস্যরা হলেন- খুররম জামান (আমাদের নতুন সময়), বশীর আহমেদ (দৈনিক আমার দেশ), পান্থ রহমান (চ্যানেল আই), আতিকুর রহমান (দৈনিক জবাবদিহি) ও এমএকে জিলানী (সময়ের আলো)।

এর আগে, বিদায়ী কমিটির সভাপতি এ কে এম মঈনুদ্দিনের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন ও কোষাধ্যক্ষ মোর্শেদ হাসিব হাসান প্রতিবেদন পেশ করেন।





Advertisement
Loading...
Loading...
অন্যান্য - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]