অনলাইন ডেস্ক

জাতীয়

2026-01-07T15:58:10+06:00
2026-01-07T15:58:10+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
জাতীয়
মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের নতুন অধ্যাদেশ জারি
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৩:৫৮ পিএম 
মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ সময়োপযোগী করে নতুন অধ্যাদেশ জারি করা হয়েছে। আজ বুধবার (৭ জানুয়ারি) আইন মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন অফিসার জানান, ‘আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের মুদ্রণ ও প্রকাশনা শাখা থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।’

অধ্যাদেশটি জনসাধারণের জ্ঞাতার্থে গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।

গেজেটে বলা হয়, মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ, ভুক্তভোগীদের সুরক্ষা এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে এই নতুন বিধান করা হয়েছে। সংঘবদ্ধভাবে করা মানব পাচার সংক্রান্ত অপরাধ দমনে জাতিসংঘের কনভেনশন ও আন্তর্জাতিক আইনের সঙ্গে মিল রেখে এই নতুন অধ্যাদেশ প্রণয়ন করেছে সরকার।

এই অধ্যাদেশটি ‘মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ, ২০২৬’ নামে অভিহিত হবে। এটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।




  বিষয়:   জাতীয়  অধ্যাদেশ জারি  মানব পাচার 



Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]