কাশিয়ানীতে ইয়াবা নিয়ে পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ২

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

দেশজুড়ে

2026-01-04T22:34:21+06:00
2026-01-04T22:34:21+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
কাশিয়ানীতে ইয়াবা নিয়ে পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ২
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
⏲ ১০:৩৪ পিএম | ৪ জানুয়ারি, ২০২৬ | রোববার
কাশিয়ানীতে ইয়াবা নিয়ে পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ২
গোপালগঞ্জের কাশিয়ানীতে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক পলাতক পুলিশ সদস্যসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় তাঁদের কাছ থেকে মোট ১ হাজার ৪২১ পিস ইয়াবা ও একটি লাইসেন্সবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।

কাশিয়ানী থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩, ৪জানুয়ারি) রাতে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণপাড়া ও বরাশুর এলাকায় পৃথক অভিযান চালানো হয়। অভিযানে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ইছাডাঙ্গা গ্রামের মৃত রতন শেখের ছেলে হুসাইন শেখ (৩০) এবং কাশিয়ানী উপজেলার বরাশুর গ্রামের মৃত শশধর বিশ্বাসের ছেলে গোলক বিশ্বাস (৪২) গ্রেপ্তার হন।


পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হুসাইন শেখ একজন পলাতক পুলিশ সদস্য। তাঁর কাছ থেকে ১ হাজার ২৬১ পিস ইয়াবা ও একটি লাইসেন্সবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়। অপরদিকে গোলক বিশ্বাসের কাছ থেকে উদ্ধার করা হয় আরও ১৬০ পিস ইয়াবা। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ লাখ টাকা।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ‘গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কাশিয়ানীর বিভিন্ন এলাকায় ইয়াবাসহ নেশাজাতীয় মাদক কেনাবেচা করে আসছিলেন।’

তিনি আরও বলেন, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাঁদেরকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে এবং এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে কাশিয়ানীতে ইয়াবাসহ বিভিন্ন মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বেড়েছে। পুলিশের এই অভিযানে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করলেও মাদক চক্র পুরোপুরি নির্মূলে ধারাবাহিক অভিযান জোরদারের দাবি জানিয়েছেন তাঁরা।


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত