শিশু-কিশোরদের মধ্যে সহযোগিতা ও ভাগাভাগির বার্তা প্রধানমন্ত্রীর

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-27T18:24:27+06:00
2026-11-27T18:24:27+06:00
শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
জাতীয়
শিশু-কিশোরদের মধ্যে সহযোগিতা ও ভাগাভাগির বার্তা প্রধানমন্ত্রীর
জবাবদিহি ডেস্ক
⏲ ৬:২৪ পিএম | ২৭ নভেম্বর, ২০২৬ | শুক্রবার
সংগৃহীত ছবি
Advertisement
শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলা, তাদের খোঁজখবর নেওয়া এবং পারস্পরিক সহযোগিতা ও ভাগাভাগির মানসিকতা তৈরিতে উৎসাহ দিতে ব্যতিক্রমী সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন তিনি।

নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তাদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী উপহার দেন তিনি। পাশাপাশি সবাই খেলাধুলার সুযোগ পাচ্ছে কি না, কেউ বাদ পড়ছে কি না, সে বিষয়েও খোঁজখবর নেন।

শিশু-কিশোরদের নিজেদের মধ্যে খেলার সামগ্রী ভাগাভাগি করে খেলার পরামর্শ দেন তারেক রহমান। একজনের খেলার সামগ্রী অন্যরাও যেন ব্যবহার করতে পারে, সে বিষয়ে তাদের উৎসাহিত করেন তিনি।

এভাবে শিশু-কিশোরদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা এবং আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মানসিকতা গড়ে তোলার বার্তা দেন প্রধানমন্ত্রী।

জ/শা 


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত