‎পাঁচবিবিতে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

পাঁচবিবির (জয়পুরহাট) প্রতিনিধি

দেশজুড়ে

“কৃষিই সমৃদ্ধি” এমন স্লোগানে জয়পুরহাটের পাঁচবিবির ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়। ২০২৬-২৭ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে সরিষা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ প্রণোদনাগুলো উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বিতরণ করা হয়।

2026-11-24T18:29:43+06:00
2026-11-24T18:29:43+06:00
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
‎পাঁচবিবিতে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ
পাঁচবিবির (জয়পুরহাট) প্রতিনিধি
⏲ ৬:২৯ পিএম | ২৪ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবার
ছবি- পাঁচবিবি প্রতিনিধি
Advertisement
“কৃষিই সমৃদ্ধি” এমন স্লোগানে জয়পুরহাটের পাঁচবিবির ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়। ২০২৬-২৭ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে সরিষা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ প্রণোদনাগুলো উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বিতরণ করা হয়।
‎
‎আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের হাতে প্রণোদনা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন।

‎এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রানী বলেন, চলতি বছর উপজেলার ৬'হাজার প্রান্তিক কৃষকের প্রত্যেককে বিনামূল্যে ১'কেজি সরিষার বীজ, ১০'কেজি এমওপি ও ১০'কেজি ডিওপি রাসায়নিক সার প্রদান করা হয়। 

তিনি আরো বলেন, সরিষার আবাদ বৃদ্ধি ও দেশে ভোজ্যতেলের ঘাটতি পূরণে সরকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও সার দিচ্ছেন। বিনামূল্যে বীজ ও সার পেয়ে খুশি উপকারভোগী কৃষকরা। তারা সরকার ও কৃষি বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ জহির রায়হান, পিআইও মোঃ কাওছার আলী, একাডেমী সুপারভাইজার জহুরুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম ও ইউনিয়ন কৃষি উপ-সহকারীসহ প্রান্তিক কৃষাণ-কৃষাণী।


জ/বা



  বিষয়:   দেশজুড়ে  পাঁচবিবি  বীজ ও সার বিতরণ 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত