ঘিওরে গার্মেন্টসকর্মীর লাশ উদ্ধার

মা‌নিকগঞ্জ প্রতিনি‌ধি

দেশজুড়ে

মানিকগঞ্জের ঘিওরে চম্পা বেগম (৪০) নামে এক গার্মেন্টসকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে উপজেলার বীর সিংজুরী গ্রামের নিজ বাড়ির পাশে বাথরুমের কাছে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা।

2026-11-24T18:10:20+06:00
2026-11-24T18:10:20+06:00
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
ঘিওরে গার্মেন্টসকর্মীর লাশ উদ্ধার
মা‌নিকগঞ্জ প্রতিনি‌ধি
⏲ ৬:১০ পিএম | ২৪ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবার
ছবি- ঘিওর সংবাদদাতা
Advertisement
মানিকগঞ্জের ঘিওরে চম্পা বেগম (৪০) নামে এক গার্মেন্টসকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে উপজেলার বীর সিংজুরী গ্রামের নিজ বাড়ির পাশে বাথরুমের কাছে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা।

নিহত চম্পা বেগম সাটুরিয়া উপজেলার তারাসীমা গার্মেন্টসে কর্মরত ছিলেন। পরিবারের তথ্য অনুযায়ী, সোমবার সকালে তিনি কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। তবে রাতে আর বাড়ি ফেরেননি।

মঙ্গলবার ভোরে তাঁর শাশুড়ি বাড়ির পাশের বাথরুমের কাছে চম্পার লাশ পড়ে থাকতে দেখে পরিবারের অন্য সদস্যদের জানান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এদিকে চম্পা বেগমের মৃত্যু আত্মহত্যা নাকি হত্যাকান্ড, তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানিয়েছে, প্রাথমিকভাবে হত্যাকান্ড মনে হচ্ছে তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতা‌লে প্রেরণ করা হয়েছে।


জ/বা


  বিষয়:   দেশজুড়ে  মানিকগঞ্জ  লাশ উদ্ধার 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত