আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসনের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি অভিযোগ করেন, আগুন সন্ত্রাস আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্রের অংশ এবং এসব কর্মকাণ্ডে ভারত ইন্ধন দিচ্ছে।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীতে মোটরসাইকেল র্যালি আয়োজন করে এনসিপি। র্যালির আগে মানিক মিয়া অ্যাভিনিউতে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন হাসনাত।
তিনি বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগের চূড়ান্ত পরাজয় হয়েছে। এখন দেশের লড়াই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় দীর্ঘমেয়াদি জাতীয় ঐক্য গড়ে তোলার পাশাপাশি গণভোটের রায়ের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।
এদিকে, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন, বাংলাদেশের পরিস্থিতি ঘোলাটে করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে ভারত।
জ/দি