সম্পর্ক থেকে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়, নিজের শর্তে অনড় মিমি চক্রবর্তী

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-11-24T14:51:46+06:00
2026-11-24T14:51:46+06:00
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
বিনোদন
সম্পর্ক থেকে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়, নিজের শর্তে অনড় মিমি চক্রবর্তী
বিনোদন ডেস্ক
⏲ ২:৫১ পিএম | ২৪ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবার
ছবি- মিমি চক্রবর্তী
Advertisement
ব্যক্তিগত জীবন কিংবা অভিনয়-কোনো ক্ষেত্রেই অন্যের পছন্দ-অপছন্দের কাছে সহজে নতি স্বীকার করেন না টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। নিজের সিদ্ধান্ত অনুযায়ী চলতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। সম্প্রতি একটি বিয়ের কার্ডকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। পাশাপাশি পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের বিষয়ে সময়ের সঙ্গে নিজের অবস্থান পরিবর্তন করেও আলোচনায় রয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিয়ের কার্ডে বর-কনের ছবির পাশে দেখা গেছে মিমির তিন পোষ্য কুকুরকে। এরপর থেকেই অভিনেত্রীর বিয়ে নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে। ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, সিদ্ধার্থ দত্তের সঙ্গে আগামী ২৬ নভেম্বর আইনি বিয়ে করতে পারেন মিমি। ডিসেম্বরে বিয়ের মূল আয়োজন হওয়ার কথাও শোনা যাচ্ছে। তবে বিয়ের বিষয়ে এখনো সরাসরি কিছু জানাননি অভিনেত্রী। বিয়ের কার্ড নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে উল্টো প্রশ্ন করে তিনি বলেন, ‘কার কার্ডের কথা বলছেন?’

অভিনয়ের ক্ষেত্রেও নিজের পছন্দকে বরাবরই গুরুত্ব দিয়ে এসেছেন মিমি। একসময় সৃজিত মুখার্জির ‘চতুষ্কোণ’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন অন্তরঙ্গ দৃশ্য ও খোলামেলা পোশাকের কারণে। তবে পরবর্তী সময়ে এ বিষয়ে তার দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসে।

২০২২ সালে এক সাক্ষাৎকারে মিমি জানিয়েছিলেন, চরিত্র ও চিত্রনাট্যের প্রয়োজনে চুম্বন কিংবা ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে তার আপত্তি নেই। গল্পের প্রয়োজনে কোনো দৃশ্য গুরুত্বপূর্ণ হলে তা করতে দ্বিধা করেন না তিনি।

‘গানের ওপারে’ ধারাবাহিকের পুপে চরিত্রের মাধ্যমে পরিচিতি পাওয়া মিমি পরবর্তী সময়ে ‘বাপি বাড়ি যা’, ‘প্রলয়’, ‘পোস্ত’, ‘গ্যাংস্টার’ ও ‘রক্তবীজ’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও যুক্ত হয়েছিলেন তিনি। ২০১৯ সালে যাদবপুর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০২৪ সালে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন।

অন্যদিকে, শাকিব খানের বিপরীতে ‘তুফান’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বাংলাদেশের দর্শকদের কাছেও পরিচিতি পেয়েছেন মিমি। পর্দায় বিভিন্ন চরিত্রে নিজেকে নতুনভাবে তুলে ধরার পাশাপাশি ব্যক্তিগত জীবনেও নিজের সিদ্ধান্তকে গুরুত্ব দেন এই অভিনেত্রী। ফলে বিয়ে নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জনের বিষয়ে তার নীরবতা ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত