হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন সে আলোচনা ভারতের সঙ্গে হবে: তথ্য উপদেষ্টা

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-24T14:06:14+06:00
2026-11-24T14:06:14+06:00
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
জাতীয়
হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন সে আলোচনা ভারতের সঙ্গে হবে: তথ্য উপদেষ্টা
জবাবদিহি ডেস্ক
⏲ ২:০৬ পিএম | ২৪ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
Advertisement
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বিমানে আসবেন, নাকি হেঁটে দেশে ফিরবেন-এ বিষয়ে তার সঙ্গে নয়, বরং ভারতের সঙ্গে আলোচনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সরকারের কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনা যদি বাংলাদেশে আসতে চান, এ বিষয়ে তার সঙ্গে আমাদের কোনো আলোচনা নেই।’

তিনি আরও বলেন, শেখ হাসিনা একজন মারাত্মক ও জঘন্য অপরাধী। তিনি তার সাঙ্গপাঙ্গসহ ভারতে অবস্থান করছেন। তিনি শুধু অভিযুক্ত নন, বরং দণ্ডপ্রাপ্ত। তার বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শেষ হয়েছে এবং আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে শাস্তি দেওয়া হয়েছে। এটি কেবল প্রাথমিক কোনো অভিযোগের বিষয় নয়।

জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা দেশে ফিরবেন কি না, তিনি বাংলাদেশ বিমানে আসবেন, নাকি ভারতের বিমানে, অথবা হেঁটে বাংলাদেশে আসবেন-এমনকি তাকে কীভাবে হস্তান্তর করা হবে, এসব বিষয়ে আলোচনা ভারতের সঙ্গেই হবে।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত