গোপালগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, মোতায়েন ৫৫ প্লাটুন বিজিবি

জবাবদিহি ডেস্ক

দেশজুড়ে

2026-11-22T21:04:08+06:00
2026-11-22T21:04:08+06:00
রোববার ● ২২ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
গোপালগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, মোতায়েন ৫৫ প্লাটুন বিজিবি
জবাবদিহি ডেস্ক
⏲ ৯:০৪ পিএম | ২২ নভেম্বর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
Advertisement
কয়েক দিনের সহিংসতার পর গোপালগঞ্জে জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। গতকাল শনিবার রাত থেকে নতুন করে কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫৫ প্লাটুন বিজিবি ও ১৫ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে।

আজ রোববার জেলা শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সকাল থেকেই সড়কে রিকশা, ইজিবাইকসহ সব ধরনের যানবাহন চলাচল করছে। শহরের বাজারগুলোতে খুলেছে সব ধরনের দোকানপাট। বাজারে সাধারণ মানুষের উপস্থিতিও বেড়েছে। পাশাপাশি স্কুল-কলেজ ও অফিস-আদালতের কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলছে।

এদিকে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল শুরু হলেও ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা এবং গোপালগঞ্জ-রাজশাহী-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল এখনো বন্ধ রয়েছে। জেলার সার্বিক পরিস্থিতি বিবেচনায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আগুনে পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম এখনো বন্ধ রয়েছে। অন্যদিকে শহরের প্রধান সড়ক ও মহাসড়কে যৌথ বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। তবে গত দুই দিনে জেলার কোথাও নতুন করে নাশকতার খবর পাওয়া যায়নি। জেলায় ৫৫ প্লাটুন বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির মিডিয়া সেলের উপমহাপরিচালক কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত