৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড বই ছাপা ও বাঁধাই বন্ধের নির্দেশ: এনসিটিবি

জবাবদিহি ডেস্ক

শিক্ষা

2026-11-22T20:09:06+06:00
2026-11-22T20:09:06+06:00
রোববার ● ২২ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
শিক্ষা
৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড বই ছাপা ও বাঁধাই বন্ধের নির্দেশ: এনসিটিবি
জবাবদিহি ডেস্ক
⏲ ৮:০৯ পিএম | ২২ নভেম্বর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
Advertisement
আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট, গাইড ও অনুশীলনমূলক সহায়ক বইয়ের মুদ্রণ ও বাঁধাই কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। ২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের মধ্যে বিতরণ সম্পন্ন না হওয়া পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে।

এনসিটিবির সচিব প্রফেসর শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌস স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। গত ১৯ নভেম্বর স্বাক্ষরিত চিঠিটি আজ রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে। দেশের সব মুদ্রণ ও বাঁধাই প্রতিষ্ঠানের মালিক বা স্বত্বাধিকারীদের এ নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়, ২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য নির্ধারিত পাঠ্যপুস্তকের মুদ্রণ, বাঁধাই ও সরবরাহ কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। এর আওতায় ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল, দাখিল ভোকেশনাল, এসএসসি ভোকেশনাল, কারিগরি ও ব্রেইল পাঠ্যপুস্তক অন্তর্ভুক্ত রয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে সব শিক্ষার্থীর হাতে পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়া সরকারের একটি গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব উল্লেখ করে নির্দেশনায় বলা হয়, এ কার্যক্রম সুষ্ঠু, নির্বিঘ্ন ও সময়মতো সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

এ লক্ষ্যে ২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ শেষ না হওয়া পর্যন্ত আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সব শ্রেণির নোট, গাইড ও অনুশীলনমূলক সহায়ক বইয়ের মুদ্রণ ও বাঁধাই কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনায় সংশ্লিষ্ট সব মুদ্রণ ও বাঁধাই প্রতিষ্ঠানের মালিক বা স্বত্বাধিকারীকে এ সিদ্ধান্ত মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত