বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না ছাত্রদল : রাকিব

জবাবদিহি ডেস্ক

রাজনীতি

2026-11-22T19:36:35+06:00
2026-11-22T19:36:35+06:00
রোববার ● ২২ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
রাজনীতি
বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না ছাত্রদল : রাকিব
জবাবদিহি ডেস্ক
⏲ ৭:৩৬ পিএম | ২২ নভেম্বর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
Advertisement
দেশের কোনো বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল আর ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। আজ রবিবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুইদিন ব্যাপী ছাত্রদলের ফল উৎসব ও ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ছাত্রদল সভাপতি বলেন, দেশের কোনো বিশ্ববিদ্যালয়ে আর ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না ছাত্রদল। বাংলাদেশে যারা হত্যাযজ্ঞ চালিয়েছে, তারা যেন কখনও পুনর্বাসিত হতে না পারে সেজন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীরা জাগ্রত রয়েছে।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের নিয়ে যেভাবে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে রয়েছে, সেভাবে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও জাগ্রত থাকার আহ্বান জানাচ্ছি।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত