আসন্ন ৪নং মুরাদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন; ৩নং ওয়ার্ড গুলিয়াখালী মেম্বার পদপ্রার্থী মো: শহিদুল ইসলাম

সীতাকুণ্ড সংবাদদাতা

দেশজুড়ে

2026-11-22T19:10:14+06:00
2026-11-22T19:10:14+06:00
রোববার ● ২২ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
আসন্ন ৪নং মুরাদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন; ৩নং ওয়ার্ড গুলিয়াখালী মেম্বার পদপ্রার্থী মো: শহিদুল ইসলাম
সীতাকুণ্ড সংবাদদাতা
⏲ ৭:১০ পিএম | ২২ নভেম্বর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
Advertisement
জাতি, ধর্ম-বর্ণ, গোত্র নির্বিশেষে আস্থা ও ভালোবাসার প্রতীক-জনাব মো: শহিদুল ইসলাম। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ড গুলিয়াখালী থেকে মেম্বার পদপ্রার্থী হিসেবে আপনাদের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট প্রত্যাশা করছেন এলাকার তরুণ, সৎ, কর্মঠ ও জনদরদি ব্যক্তিত্ব জনাব মোং শহিদুল ইসলাম।

আমার অঙ্গীকার-সুখে-দুঃখে সর্বদা আপনাদের পাশে থাকব। গুলিয়াখালী ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করব। শ্রদ্ধেয় এলাকাবাসী, মুরুব্বিগণ, যুবসমাজ ও প্রিয় মা-বোনেরা, আসসালামু আলাইকুম/আদাব।

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ড গুলিয়াখালীর সর্বস্তরের সম্মানিত জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে আপনাদের সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

আপনারা বছরের পর বছর আমাকে যেভাবে ভালোবেসেছেন এবং বিপদে-আপদে পাশে পেয়েছেন, সেই ভালোবাসার প্রতিদান দিতে চাই আপনাদের অধিকার আদায় ও ওয়ার্ডের সার্বিক উন্নয়নে নিজের মেধা, শ্রম ও সময় উৎসর্গ করে।

নির্বাচিত হলে আমার প্রধান অঙ্গীকারসমূহ :

১. মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠন:
যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে উদ্যোগ নেওয়া হবে। মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে সর্বোচ্চ চেষ্টা থাকবে।

২. অবকাঠামোগত উন্নয়ন: 
গুলিয়াখালী ওয়ার্ডের রাস্তাঘাট সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং চলাচলের অনুপযোগী রাস্তাগুলো দ্রুত চলাচলের উপযোগী করতে কাজ করা হবে।

৩. জনকল্যাণমূলক সেবা নিশ্চিতকরণ: 
বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং ভিজিডি/ভিজিএফ কার্ডসহ সরকারি সব সুযোগ-সুবিধা প্রকৃত ও অসহায় মানুষের কাছে হয়রানি ও স্বজনপ্রীতি ছাড়া পৌঁছে দিতে কাজ করা হবে।

৪. মসজিদ, মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন:
এলাকার সব ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে সাধ্য অনুযায়ী সর্বাত্মক সহযোগিতা করা হবে।

৫. সুবিচার ও নিরাপত্তা নিশ্চিতকরণ:  
ওয়ার্ডবাসীর যেকোনো সমস্যা ও সালিশ-বিচারে নিরপেক্ষতা বজায় রেখে দ্রুত ও সুষ্ঠু সমাধানের চেষ্টা করা হবে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেও সচেষ্ট থাকব।

৬. তরুণ ও কর্মসংস্থানমুখী উদ্যোগ:
এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

একটি আধুনিক, পরিচ্ছন্ন ও মডেল ওয়ার্ড গড়ার প্রত্যয়ে

আপনাদের সুখে-দুঃখে পাশে থেকে, মানুষের সেবাকে জীবনের অন্যতম দায়িত্ব হিসেবে নিয়ে গুলিয়াখালী ওয়ার্ডের প্রতিটি মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই। ব্যক্তিগত কোনো প্রাপ্তি নয়, বরং ওয়ার্ডের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণই হবে আমার প্রধান লক্ষ্য।

তাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতি, ধর্ম-বর্ণ ও দলমত নির্বিশেষে ৩নং ওয়ার্ড গুলিয়াখালীর সর্বস্তরের মানুষের কাছে আমার বিনীত আবেদন-আপনাদের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন। সবার দোয়া ও ভালোবাসা প্রত্যাশী।

নিবেদক: ৩নং ওয়ার্ড গুলিয়াখালীর সর্বস্তরের জনসাধারণ

প্রার্থীর পক্ষে: জনাব মোং শহিদুল ইসলাম


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত