বুয়েটে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর, পরীক্ষা ১ ফেব্রুয়ারি

জবাবদিহি ডেস্ক

শিক্ষা

2026-11-22T16:17:39+06:00
2026-11-22T16:17:39+06:00
রোববার ● ২২ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
শিক্ষা
বুয়েটে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর, পরীক্ষা ১ ফেব্রুয়ারি
জবাবদিহি ডেস্ক
⏲ ৪:১৭ পিএম | ২২ নভেম্বর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
Advertisement
২০২৬-২৭ শিক্ষাবর্ষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৭ জানুয়ারি। আর অনলাইনে আবেদন ফি পরিশোধ করা যাবে ৮ জানুয়ারি পর্যন্ত।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী বছরের ১ ফেব্রুয়ারি বুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার বিশ্ববিদ্যালয়টিতে মোট আসন রয়েছে ১ হাজার ৩০৯টি।

আবেদনের যোগ্যতা

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে বাংলাদেশের যেকোনো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড অথবা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বিজ্ঞান বিভাগ থেকে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নসহ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। গ্রেড পদ্ধতিতে এ পরীক্ষায় জিপিএ ৫-এর স্কেলে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।

এ ছাড়া উচ্চমাধ্যমিক, আলিম বা সমমানের পরীক্ষায় জিপিএ ৫.০০ পেতে হবে। একই সঙ্গে উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন-এ তিনটি বিষয়ে পৃথকভাবে জিপিএ ৫.০০ থাকতে হবে। বিদেশি শিক্ষা বোর্ডের অধীনে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরও সমতুল্য গ্রেড বা নম্বর থাকতে হবে।

যেসব প্রার্থী ২০২৩ সালে মাধ্যমিক বা সমমানের এবং ২০২৫ সালে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তবে উচ্চমাধ্যমিকের সংশোধিত ফল ২ ডিসেম্বর ২০২৫ তারিখের পরে পেয়েছেন, তাঁদের ক্ষেত্রেও একই যোগ্যতা প্রযোজ্য হবে।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ

সঠিকভাবে আবেদন করা প্রার্থীদের মধ্য থেকে বাছাই করে প্রথম ১০ হাজার জনকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। এ ক্ষেত্রে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন-এই তিন বিষয়ে প্রাপ্ত মোট নম্বরকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর উচ্চতর গণিত ও পদার্থবিজ্ঞানে প্রাপ্ত নম্বর বিবেচনা করা হবে।

তবে ১০ হাজারতম আবেদনকারীর সঙ্গে অন্য কোনো আবেদনকারীর এই তিন বিষয়ে প্রাপ্ত মোট নম্বর সমান হলে সমান নম্বর পাওয়া সবাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের যোগ্যতা

জিসিই ‘ও’ লেভেল বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজিসহ কমপক্ষে পাঁচটি বিষয়ে পৃথকভাবে ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে।

অন্যদিকে, জিসিই ‘এ’ লেভেল বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন-এই তিনটি বিষয়ের মধ্যে যেকোনো দুটিতে ন্যূনতম ‘এ’ গ্রেড এবং একটিতে ন্যূনতম ‘বি’ গ্রেড পেতে হবে।

ন্যূনতম যোগ্যতা পূরণকারী ইংরেজি মাধ্যমের সঠিক আবেদনকারীদের মধ্য থেকে নির্ধারিত গ্রেডের ভিত্তিতে প্রথম ৩০০ জনকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। এ ক্ষেত্রে ‘এ’ লেভেল বা সমমানের পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞানে প্রাপ্ত গ্রেডকে অগ্রাধিকার দেওয়া হবে।

এ ছাড়া ন্যূনতম যোগ্যতা পূরণ সাপেক্ষে ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত সব সঠিক আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত আবেদনকারীদের তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত