জন্ম-মৃত্যু নিবন্ধনে নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ আড়াই হাজার উপজেলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

দেশজুড়ে

2026-11-22T16:24:19+06:00
2026-11-22T16:24:19+06:00
রোববার ● ২২ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
জন্ম-মৃত্যু নিবন্ধনে নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ আড়াই হাজার উপজেলা
নারায়ণগঞ্জ প্রতিনিধি
⏲ ৪:২৪ পিএম | ২২ নভেম্বর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
Advertisement
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে আড়াইহাজার উপজেলা। চলতি বছরের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত সময়ে এ কার্যক্রমে সর্বোচ্চ দুবার শ্রেষ্ঠত্ব অর্জনের স্বীকৃতিস্বরূপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুর রহমানকে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে।

আজ রোববার এক অনুষ্ঠানে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবীর তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় ইউএনও মো. আসাদুর রহমান বলেন, এ অর্জন শুধু উপজেলা প্রশাসনের নয়; ইউনিয়ন পরিষদ ও পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী এবং আড়াইহাজারবাসীর সম্মিলিত সহযোগিতার ফল।

এ সাফল্যের জন্য তিনি স্থানীয় সংসদ সদস্যের প্রতিও কৃতজ্ঞতা জানান।

ইউএনও জানান, আগামী ডিসেম্বরের মধ্যে উপজেলায় আরও প্রায় এক লাখ জন্মনিবন্ধন সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। এ লক্ষ্য অর্জনে তিনি আড়াইহাজারবাসীর সহযোগিতা কামনা করেন।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত