জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরবে: জামায়াত আমির

জবাবদিহি ডেস্ক

রাজনীতি

2026-11-22T16:55:43+06:00
2026-11-22T16:55:43+06:00
রোববার ● ২২ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
রাজনীতি
জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরবে: জামায়াত আমির
জবাবদিহি ডেস্ক
⏲ ৪:৫৫ পিএম | ২২ নভেম্বর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
Advertisement
ফ্যাসিবাদের পতনে শিশু থেকে শুরু করে তরুণ ও বৃদ্ধ-সব বয়সের মানুষ রাজপথে নেমে এসেছিল। জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। আজ রোববার (২২ নভেম্বর) অস্ট্রেলিয়ায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, দেশজুড়ে চলমান সন্ত্রাস ও নৈরাজ্য অচিরেই শেষ হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের হাতে যখন সরকারি ও সন্ত্রাসী বাহিনীর সব ক্ষমতা ছিল, তখনও তারা দেশে টিকে থাকতে পারেনি। এখন আবার দেশে ফিরতে চায়। সেটা কি সম্ভব? দেশে ফিরতে চাইলে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন কেন?

তিনি আরও বলেন, দেশের মানুষকে যখন নির্বিচারে গুম ও হত্যা করা হয়েছে, তখন আওয়ামী লীগের কেউ প্রতিবাদ করেননি কেন? অথচ এখন অনেকে ভালো আওয়ামী লীগ সাজার চেষ্টা করছেন। জাতি আপনাদের ভালো করেই চিনে নিয়েছে। তাই ভালো সাজার চেষ্টা না করার আহ্বান জানান তিনি।

হ্যাঁ ভোটের বিষয়ে জামায়াত আমির বলেন, সরকার এ অবস্থান থেকে সরে এলেও বিরোধী দল জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে আসেনি। দেশের মানুষের দেওয়া হ্যাঁ ভোটের রায় বাস্তবায়নে বিরোধী দল সরকারকে বাধ্য করবে। সেই রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা মাঠে থাকবেন।

প্রবাসীদের অবদানের কথা তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, প্রবাসীরা দেশের গর্ব। কিন্তু দেশে ফেরার সময় তাঁদের পদে পদে যে দুর্ভোগ পোহাতে হয়, তা জাতির জন্য লজ্জার বিষয়।

জুলাই আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, জামায়াত কখনো এ আন্দোলনের কৃতিত্ব দাবি করেনি। অনেকেই আন্দোলনের কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছেন। কিন্তু কেউ কল্পনাও করেননি যে এভাবে সরকারের পতন হতে পারে।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত