২৪ ঘণ্টায় হামের উপসর্গে ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮৩১

স্বাস্থ্য ডেস্ক

স্বাস্থ্য

2026-11-21T16:56:43+06:00
2026-11-21T16:56:43+06:00
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
স্বাস্থ্য
২৪ ঘণ্টায় হামের উপসর্গে ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮৩১
স্বাস্থ্য ডেস্ক
⏲ ৪:৫৬ পিএম | ২১ নভেম্বর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
Advertisement
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৩১ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে প্রকাশিত হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০ নভেম্বর সকাল ৮টা থেকে ২১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে মারা যাওয়া দুজনের মধ্যে একজন ঢাকা বিভাগের এবং অন্যজন খুলনা বিভাগের বাসিন্দা। এ সময়ে নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৯৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২১ নভেম্বর পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৩৮ জনে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯১ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮০৮ জন।

চলতি বছরের ১৫ মার্চ থেকে ২১ নভেম্বর পর্যন্ত দেশে মোট ২ লাখ ৫৫ হাজার ৪২৪ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৬০ জন। সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগীদের মধ্যে মোট ২ লাখ ২৮ হাজার ৪৬৬ জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৩৫৭ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে ১৪৫, সিলেটে ১০১, বরিশালে ৮৩, ময়মনসিংহে ৫৬, খুলনায় ৬০, রংপুরে ১৮ এবং রাজশাহী বিভাগে ১১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত