ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৮

স্বাস্থ্য ডেস্ক

স্বাস্থ্য

2026-11-16T17:25:37+06:00
2026-11-16T17:25:37+06:00
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
স্বাস্থ্য
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৮
স্বাস্থ্য ডেস্ক
⏲ ৫:২৫ পিএম | ১৬ নভেম্বর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
Advertisement
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৮ জন। আজ সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৬৭৩ জন, বরিশাল বিভাগে ১৮৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৫১ জন, খুলনা বিভাগে ২০১ জন, ময়মনসিংহ বিভাগে ৬১ জন, রাজশাহী বিভাগে ১৪৫ জন, সিলেট বিভাগে ১১ জন এবং রংপুর বিভাগে ৭১ জন রয়েছেন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০২ জনে। আর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৬৪ হাজার ১০৭ জন।

জ/দি


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত