ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বদরবারে অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, লাখো মানুষের প্রাণের বিনিময়ে আজকের স্বাধীন বাংলাদেশ। বীর মুক্তিযোদ্ধাদের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা রয়েছে। তাই তাঁদের এবং তাঁদের পরিবারের জন্য রাষ্ট্রের সাধ্য ও সক্ষমতা অনুযায়ী সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখা হবে।
এ সময় তিনি আরও বলেন, বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই মুক্তিযোদ্ধাদের কল্যাণে ইতিবাচক পদক্ষেপ নিয়েছে।
জ/দি