মিয়ানমারকে রোহিঙ্গাদের গণহত্যায় দোষী সাব‍্যস্ত, আইসিজের রায়কে স্বাগত জানাল বাংলাদেশ

জাতীয়

2026-11-19T19:30:17+06:00
2026-11-19T19:30:17+06:00
শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
জাতীয়
মিয়ানমারকে রোহিঙ্গাদের গণহত্যায় দোষী সাব‍্যস্ত, আইসিজের রায়কে স্বাগত জানাল বাংলাদেশ
⏲ ৭:৩০ পিএম | ১৯ নভেম্বর, ২০২৬ | বৃহস্পতিবার
ছবি- এআই নির্মিত
Advertisement
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, রোহিঙ্গা গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো গণহত্যার দায়ে কোনো দেশকে দোষী সাব‍্যস্ত করেছে আইসিজে। রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারের ওপর নৈতিক চাপ বাড়বে। 

এই রায়ের পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এদিকে, এ রায়ের ফলে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে মিয়ানমার সরকারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়তে পারে, আশা অপর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের।

তিনি বলেছেন, রাখাইনে আর কখনো রোহিঙ্গা নির্যাতন শুরু হলেও তারা যেন বাংলাদেশে ঢুকে না পড়তে পারে, সে ব্যাপারে সতর্ক আছে সরকার।

প্রসঙ্গত, আজ আইসিজের রায়ের পর্যবেক্ষণ ওঠে এসেছে, মিয়ানমারে কমপক্ষে ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে। সেই সাথে যৌন সহিংসতা, গণউচ্ছেদের প্রমাণও মিলেছে। 

২০১৭ সালের শেষ নাগাদ রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গাদের নির্মূলে চালানো হয় চরম নৃশংসতা। যার নেতৃত্বে ছিলেন মিয়ানমারের বর্তমান সেনাশাসক মিন অং লাইং। ওই ঘটনার জেরে তখন অন্তত ১০ লাখ রোহিঙ্গা ঢুকে পড়েছিল বাংলাদেশে। পরবর্তীতে এই সংখ্যা আরও বাড়ে।

জ/দি
 


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত