রাজধানীতে নিরাপত্তা জোরদার, প্রবেশপথে বাড়তি পুলিশ মোতায়েন

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-19T18:56:14+06:00
2026-11-19T18:56:14+06:00
শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
জাতীয়
রাজধানীতে নিরাপত্তা জোরদার, প্রবেশপথে বাড়তি পুলিশ মোতায়েন
জবাবদিহি ডেস্ক
⏲ ৬:৫৬ পিএম | ১৯ নভেম্বর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
Advertisement
রাজধানীতে প্রবেশ ও বের হওয়ার পথসহ পুরো নগরীতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বাড়ানো হয়েছে চেকপোস্ট, পিকেট ডিউটি, ফুট পেট্রোল ও মোবাইল পেট্রোল। পাশাপাশি সন্ত্রাসী ও নাশকতাকারীদের গ্রেফতারে ব্লক রেইড ও চিরুনি অভিযান চালাচ্ছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী গণমাধ্যমকে এসব তথ্য জানিয়ে বলেন, রাজধানীর প্রবেশ ও বের হওয়ার পথগুলোতে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। পাশাপাশি পুরো ঢাকা শহরে পুলিশের দৃশ্যমান উপস্থিতি আগের চেয়ে বাড়ানো হয়েছে।

চেকপোস্ট ও পিকেট ডিউটির পাশাপাশি ফুট পেট্রোল এবং মোবাইল পেট্রোলও জোরদার করা হয়েছে। এর মাধ্যমে নগরীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।
 
নিয়াজ মেহেদী বলেন, ব্লক রেইড ও চিরুনি অভিযানের মাধ্যমে সন্ত্রাসী ও নাশকতাকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। ঢাকার বাইরে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার পর রাজধানীতে এসে আশ্রয় নেওয়া ব্যক্তিদের কয়েকজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। এ ধরনের নাশকতাকারীদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের অনেক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। দিন-রাত ২৪ ঘণ্টাই পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে এডিসি নিয়াজ মেহেদী বলেন, ঢাকা যথেষ্ট নিরাপদ রয়েছে। নগরবাসী যেন নির্বিঘ্নে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন এবং দৈনন্দিন কাজ ও দায়িত্ব পালন করতে পারেন, তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।

নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের মূল লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, এ জন্য রাজধানীজুড়ে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত