মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যার প্রমাণ মিলেছে: আইসিজে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-11-19T19:00:04+06:00
2026-11-19T19:00:04+06:00
শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যার প্রমাণ মিলেছে: আইসিজে
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ৭:০০ পিএম | ১৯ নভেম্বর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
Advertisement
মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে। পাশাপাশি রোহিঙ্গা নারী ও শিশুদের ওপর ব্যাপক যৌন সহিংসতা চালানো হয়েছে। এসব দমন-পীড়নের পেছনে রোহিঙ্গা জনগোষ্ঠীকে ধ্বংস করার অভিপ্রায় ছিল বলে মনে করে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।

গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণার সময় বৃহস্পতিবার এ পর্যবেক্ষণ দেন আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া।

তিনি বলেন, ‘সব তথ্যপ্রমাণ বিবেচনা করে আদালত এই অভিমতে পৌঁছেছেন যে, মিয়ানমারের কর্মকাণ্ড ব্যাখ্যা করার একমাত্র যুক্তিসঙ্গত ধারণা হলো উত্তর রাখাইন রাজ্যের রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি বড় অংশকে ধ্বংস করার অভিপ্রায়।’

২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনী কয়েক হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে বলেও পর্যবেক্ষণে উল্লেখ করেন তিনি।

জাতিসংঘের সর্বোচ্চ আদালত বলেন, মিয়ানমারের সেনারা রোহিঙ্গাদের হত্যা ও ধর্ষণ করেছে, শিশুদের ওপর সহিংসতা চালিয়েছে এবং রোহিঙ্গাদের গ্রাম ও বসতি ধ্বংস করেছে।

আইসিজে প্রেসিডেন্ট আরও বলেন, চরম নৃশংসতার মুখে বিপুলসংখ্যক রোহিঙ্গা যখন বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখনও তাদের ওপর হামলা চালায় মিয়ানমারের সেনাবাহিনী।

তিনি বলেন, আদালত এ বিষয়টিও নিশ্চিত হয়েছেন যে, ২০১৭ সালের ‘ক্লিয়ারেন্স অপারেশন’-এর সময় সংঘটিত সহিংসতায় ১০ হাজার রোহিঙ্গা নিহত হওয়ার যে প্রাক্কলন করা হয়েছে, তা তথ্যপ্রমাণের ভিত্তিতে সমর্থিত।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে নেদারল্যান্ডসের দ্য হেগে আদালত কক্ষে রায় পড়া শুরু করেন ইউজি ইওয়াসাওয়া।

রোহিঙ্গাদের ওপর নির্যাতনের মাধ্যমে মিয়ানমার গণহত্যা সনদ লঙ্ঘন করেছে—এমন অভিযোগে ২০১৯ সালের নভেম্বরে মামলাটি দায়ের করে গাম্বিয়া।

গাম্বিয়ার করা মামলায় বলা হয়, মিয়ানমারের সামরিক অভিযানের কারণে অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। এ গণহত্যার জন্য রাষ্ট্র হিসেবে মিয়ানমার দায়ী।


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত