আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসর আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার জন্য যে পাঁয়তারা করছে তা শক্তভাবে দেশের সাধারণ মানুষ প্রতিরোধ করেছে। অবরোধের ডাক দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসী বাহিনী আজ লাপাত্তা।
রাশেদ খান বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের দীর্ঘ যুগপৎ আন্দোলনের অন্যতম শরীক জোট জাতীয়তাবাদী সমমনা জোট। বিগত দিনের ন্যায় জোটের নেতারা রাজপথে থেকে সব অপতৎপরতার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের মুখপাত্র এস এম শাহাদাত বলেন, বর্তমান সরকার নির্বাচিত সরকার। এই সরকারের সাথে সাধারণ জনগণ রয়েছে তাই আওয়ামী সন্ত্রাসীদের সকল ষড়যন্ত্র রাজপথে থেকে মোকাবেলা করা হবে ইনশাআল্লাহ।
জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়কারী ও বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি ব্যারিস্টার নাসিম খান বলেন, এই সরকারের সাথে অতীতে আন্দোলন সংগ্রামে ছিলাম, আছি, থাকবো।
এসময় আরও বক্তব্য রাখেন জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও মুসলিম লীগের সভাপতি ব্যারিস্টার নাসিম খানের সভাপতিত্বে এবং জোটের মুখপাত্র ও বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি সভাপতি এস এম শাহাদাতের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন গণদল সভাপতি মুক্তিযোদ্ধা এ টি এম গোলাম মাওলা চৌধুরী, ন্যাশনাল পিপলস পার্টি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি চেয়ারম্যান আবদুল্লাহ আল হারুন (সোহেল), বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (জাগপা একাংশ) সভাপতি জাকির হোসেন রিয়াজ, বাংলাদেশের সাম্যবাদী দলের চেয়ারম্যান কমরেড সাঈদ আহম্মেদ, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক খোকন চন্দ্রদাস, এনডিপি মহাসচিব জামিল আহমেদ, গণদল মহাসচিব আবু সৈয়দ, মুসলিম লীগ মহাসচিব রিজওয়ান মর্তুজা প্রমুখ।
জ/বা