ঢাকা-পাবনা ট্রেনের উদ্বোধন আজ, নিয়মিত চলবে কাল থেকে

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-19T11:06:23+06:00
2026-11-19T11:06:23+06:00
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
জাতীয়
ঢাকা-পাবনা ট্রেনের উদ্বোধন আজ, নিয়মিত চলবে কাল থেকে
জবাবদিহি ডেস্ক
⏲ ১১:০৬ এএম | ১৯ নভেম্বর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
Advertisement
দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ চালু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি আন্তঃনগর ট্রেন সার্ভিস। সম্পূর্ণ নতুন কোচ দিয়ে চালু হতে যাওয়া এ রেল যোগাযোগের ফলে রাজধানীর সঙ্গে সরাসরি যাতায়াতের সুযোগ পাবেন পাবনাবাসী। এতে দীর্ঘদিনের যাতায়াত ভোগান্তি কমার পাশাপাশি দেশের রেল যোগাযোগে যুক্ত হবে নতুন মাত্রা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে এ ট্রেন সার্ভিসের উদ্বোধন করবেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। আগামীকাল ২০ নভেম্বর থেকে শুরু হবে নিয়মিত বাণিজ্যিক চলাচল।

রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বিকেল সাড়ে ৪টায় ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ নামে ট্রেনটি পাবনা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলী আসগর এবং পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ স্থানীয় নেতারা।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ঢাকা থেকে প্রতিদিন বিকেল ৩টা ২৫ মিনিটে পাবনার উদ্দেশে ছেড়ে যাবে। অন্যদিকে, ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ প্রতিদিন সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে।

ঢাকা-পাবনা-ঢাকা রুটে চলাচলের সময় ট্রেন দুটি ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম এ মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি দেবে।

নতুন এ রেল যোগাযোগ চালুর মধ্য দিয়ে পাবনাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে। রাজধানীর সঙ্গে সরাসরি রেল যোগাযোগ প্রতিষ্ঠার ফলে যাত্রীদের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বলেন, ‘আমরা অনেক আগেই জোড়াতালি দিয়ে ঢাকা-পাবনা ট্রেন চালু করতে পারতাম। কিন্তু পাবনাবাসীর আবেগের প্রতি শ্রদ্ধা রেখে আমরা চেয়েছি সম্পূর্ণ নতুন কোচ দিয়ে এই রুটে ট্রেন চালু করতে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর সম্মতিতে সেটি বাস্তবায়িত হওয়ায় আমরাও আনন্দিত।’


জ/শা 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত