ভাসানীর মৃত্যু বার্ষিকীতে মাজারে ভাসানী জনশক্তি পার্টি'র শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

2026-11-18T16:58:53+06:00
2026-11-18T16:58:53+06:00
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
জাতীয়
ভাসানীর মৃত্যু বার্ষিকীতে মাজারে ভাসানী জনশক্তি পার্টি'র শ্রদ্ধা নিবেদন
নিজস্ব প্রতিবেদক
⏲ ৪:৫৮ পিএম | ১৮ নভেম্বর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
Advertisement
স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করে শ্রদ্ধা নিবেদন করছে ভাসানী জনশক্তি পার্টি। 

গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) টাঙ্গাইলের সন্তোষে ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বাবলু'র নেতৃত্বে প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য বাবু বিশ্বাস, বিলকিস খন্দকার,  ভাইস চেয়ারম্যান আবদুল মজিদ বিশ্বাস, যুগ্ম মহাসচিব স্বপন সরকার, প্রচার সম্পাদক মেহেদী হাসান তপন, দপ্তর সম্পাদক সরফরাজ হোসেন মজুমদার ও টাঙ্গাইল জেলা নেতৃবৃন্দ। 

এসময় পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বাবলু বলেন, মাওলানা ভাসানী ক্ষমতার রাজনীতি করেননি; বরং রাজনীতিকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন। কৃষক, শ্রমিক ও নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন সংগ্রাম করেছেন। কাগমারী সম্মেলন, ঐতিহাসিক ‘আসসালামু আলাইকুম’ উচ্চারণ এবং ফারাক্কা লংমার্চ তাঁর দূরদর্শী নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত। 

তিনি আরো বলেন, মাওলানা ভাসানীর রাজনৈতিক দর্শনের পাশাপাশি সাংস্কৃতিক চিন্তাভাবনাও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনীতি ও সংস্কৃতির মধ্যে নিবিড় সম্পর্ক থাকা প্রয়োজন।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত