ষড়যন্ত্রকারীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে: জয়নুল আবদিন ফারুক

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-17T17:43:44+06:00
2026-11-17T17:43:44+06:00
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
জাতীয়
ষড়যন্ত্রকারীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে: জয়নুল আবদিন ফারুক
জবাবদিহি ডেস্ক
⏲ ৫:৪৩ পিএম | ১৭ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
Advertisement
সরকারকে বিপদে ফেলতে যারা ষড়যন্ত্র করছে, তাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি সরকার প্রস্তুত রয়েছে।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সমমনা দলের বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, দেশ যখন সুন্দরভাবে পরিচালিত হচ্ছে, তখন ফ্যাসিস্টের দোসররা সীমান্তের ওপারে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

বিএনপির এই সংসদ সদস্য অভিযোগ করেন, দেশে ফেরার বিষয়ে মিথ্যা তথ্য ছড়ানো এবং সহিংসতার নেতৃত্ব দেওয়ার মাধ্যমে দেশের গণতন্ত্র ধ্বংসের চেষ্টা চলছে।

বিএনপি সরকার নির্বাচনী ইশতেহার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করছে দাবি করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত