পোশাক খাত অস্থিতিশীল করতে ষড়যন্ত্র চলছে: শামা ওবায়েদ

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-17T17:41:50+06:00
2026-11-17T17:41:50+06:00
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
জাতীয়
পোশাক খাত অস্থিতিশীল করতে ষড়যন্ত্র চলছে: শামা ওবায়েদ
জবাবদিহি ডেস্ক
⏲ ৫:৪১ পিএম | ১৭ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
Advertisement
তৈরি পোশাক খাতকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদী শক্তি উঠে পড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশের মানুষের প্রতি ফ্যাসিস্টদের কোনো দায়বদ্ধতা বা ভালোবাসা নেই। কারণ, গত ১৭ বছরে তারা দেশের সব গণতান্ত্রিক, আর্থিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে।

তিনি বলেন, দেশে যখন গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে, তখন সেই পরিবেশ নষ্ট করার ষড়যন্ত্র করা হচ্ছে। বর্তমানে আর্থিক প্রতিষ্ঠানগুলো যখন ঘুরে দাঁড়াচ্ছে এবং বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আসছে, ঠিক তখনই ফ্যাসিবাদী শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠছে।

পোশাকশ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করতে সরকার আলোচনা চালিয়ে যাচ্ছে জানিয়ে শামা ওবায়েদ বলেন, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার চেষ্টা করছে সরকার।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত