গোপালগঞ্জের সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে: জাহেদ উর রহমান

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-17T13:14:51+06:00
2026-11-17T13:14:51+06:00
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
জাতীয়
গোপালগঞ্জের সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে: জাহেদ উর রহমান
জবাবদিহি ডেস্ক
⏲ ১:১৪ পিএম | ১৭ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
Advertisement
গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, বিভিন্ন ছবি ও ভিডিও ফুটেজে যাদের হাতে অস্ত্র দেখা গেছে, তাদের শনাক্ত করার কাজ চলছে।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনা নিয়ে জাতীয় সংসদে আলোচনা হয়েছে। এ বিষয়ে তথ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীও বক্তব্য দিয়েছেন। সরকার কোনো ধরনের নাশকতা ও সহিংসতা বরদাশত করবে না।

তিনি বলেন, আওয়ামী লীগের নামে বর্তমানে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডও নিষিদ্ধ রয়েছে। এ অবস্থায় মিছিল, সমাবেশ কিংবা সভা আয়োজন বেআইনি। একই সঙ্গে সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার মতো ঘটনাও কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, ঘটনার বিভিন্ন ছবি ও ভিডিওতে অস্ত্র হাতে যাদের দেখা গেছে, তাদের শনাক্তের কাজ চলছে। ইতিমধ্যে এলাকায় যৌথবাহিনী মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

প্রেস ব্রিফিংয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও কথা বলেন তিনি। জাহেদ উর রহমান বলেন, দায়িত্ব পালনের প্রয়োজনে পুলিশের বলপ্রয়োগের ক্ষমতা রয়েছে। তবে পরিস্থিতির তুলনায় অতিরিক্ত শক্তি প্রয়োগ করা যাবে না।

অতীতে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ নিয়ে সমালোচনার কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার এমন পরিস্থিতির পুনরাবৃত্তি চায় না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজন অনুযায়ী ও আনুপাতিক হারে শক্তি প্রয়োগ করে দায়িত্ব পালন করতে হবে।

গোপালগঞ্জের পুলিশ সুপার ও জেলা প্রশাসককে প্রত্যাহারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, কোনো এলাকায় দায়িত্ব পালনে অবহেলা বা ব্যর্থতার বিষয় সামনে এলে সেখানে আরও দক্ষ ও আন্তরিক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

তবে কোনো কর্মকর্তাকে প্রত্যাহার করা হলেই তিনি ইচ্ছাকৃতভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, দায়িত্ব পালনে কোনো ঘাটতি থাকলে তা বিবেচনায় নিয়ে নতুন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার মাধ্যমে পরিস্থিতির উন্নয়নের চেষ্টা করা হয়।

গোপালগঞ্জে সহিংসতার প্রথম দিনের পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন জাহেদ উর রহমান। তিনি বলেন, সেদিন পরিস্থিতি এতটাই উত্তপ্ত ছিল যে আরও বেশি বলপ্রয়োগের প্রয়োজন হতে পারত। তবে পরবর্তী সময়ে পরিস্থিতি যেভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে, তা সরকারের নেওয়া কৌশলের অংশ।

তার দাবি, গোপালগঞ্জের পরিস্থিতি মোকাবিলায় সরকার সঠিক পদ্ধতিতে এগিয়েছে। এমনকি সরকারের সমালোচকেরাও পরিস্থিতি ব্যবস্থাপনার প্রশংসা করছেন বলে উল্লেখ করেন তিনি।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত