ডিএফসির যোগ্যতা অর্জনে বাড়বে বিদেশি বিনিয়োগ: মাহদী আমিন

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-17T13:03:00+06:00
2026-11-17T13:03:00+06:00
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
জাতীয়
ডিএফসির যোগ্যতা অর্জনে বাড়বে বিদেশি বিনিয়োগ: মাহদী আমিন
জবাবদিহি ডেস্ক
⏲ ১:০৩ পিএম | ১৭ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
Advertisement
শ্রমবান্ধব নীতিমালা প্রণয়নের ফলে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ডিএফসির যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এর মাধ্যমে দেশের জ্বালানি, প্রযুক্তিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগ বাড়বে। পাশাপাশি তৈরি হবে দেশীয় কর্মসংস্থানের সুযোগ। এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় দেশে ও বিদেশে পলাতক রাজনৈতিক শক্তির সহিংস কর্মকাণ্ডের সমালোচনা করেন মাহদী আমিন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, তাদের কর্মকাণ্ডই প্রমাণ করে, কেন তারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল। ফ্যাসিবাদী আওয়ামী লীগ দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেছিল। তবে সরকার ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত