খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক আটক

খুলনা প্রতিনিধি

দেশজুড়ে

2026-11-17T10:43:04+06:00
2026-11-17T10:43:04+06:00
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক আটক
খুলনা প্রতিনিধি
⏲ ১০:৪৩ এএম | ১৭ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
Advertisement
খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলসহ চালক আলী অপিকে আটক করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় নগরীর মুসলমানপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আলী অপি নগরীর অগ্রণী ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের সময় ব্যবহৃত মোটরসাইকেলসহ আলী অপিকে আটক করা হয়েছে। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, রবিবার গভীর রাতে দুর্বৃত্তরা খুলনা নগর ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। তবে এ ঘটনায় উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

এ ঘটনায় খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নিরাপত্তা সুপার আলমগীর বিশ্বাস বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে খুলনা সদর থানায় মামলা দায়ের করেছেন।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত