সংগীতশিল্পী সাহেদ আলী মারা গেছেন

বিনোদন ডেস্ক

বিনোদন

সংগীতশিল্পী শেখ সাহেদ আলী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৩ বছর। আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

2026-11-13T21:46:52+06:00
2026-11-13T21:46:52+06:00
শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
Advertisement
বিনোদন
সংগীতশিল্পী সাহেদ আলী মারা গেছেন
বিনোদন ডেস্ক
⏲ ৯:৪৬ পিএম | ১৩ নভেম্বর, ২০২৬ | শুক্রবার
সংগৃহীত ছবি
Advertisement
সংগীতশিল্পী শেখ সাহেদ আলী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৩ বছর। আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার ভাতিজা সাকির হাসান জামী গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, সাহেদ আলী গত ২৪ অক্টোবর থেকে বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন।

সাকির হাসান আরও জানান, স্ট্রোক, হেপাটাইটিস সি, লিভারের জটিলতা ও ডেঙ্গুতে ভুগছিলেন তিনি। বুধবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

নব্বইয়ের দশক থেকে সংগীতচর্চা করে আসা ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা শেখ সাহেদ সংগীতাঙ্গনে ‘রোকযানা’ সাহেদ নামেও পরিচিত ছিলেন। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘রোকযানা’, ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’।

১৯৯১ সালে প্রকাশিত হয় তার প্রথম অ্যালবাম ‘প্রভু’। এরপর একে একে আরও পাঁচটি অ্যালবাম প্রকাশ করেন তিনি।

দীর্ঘ ১১ বছরের সাধনায় তৈরি ২৪টি নতুন গান প্রকাশের প্রস্তুতি নিয়েছিলেন সাহেদ। তবে অসুস্থতার কারণে সেই আয়োজন আর সম্পন্ন করা সম্ভব হয়নি। গত ৬ নভেম্বর চারটি সিডি, ক্যাসেট ও ভিনাইল রেকর্ড প্রকাশের পরিকল্পনা ছিল তার।

পারিবারিক সূত্রে জানা গেছে, পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী রাজধানীর গোপীবাগে পারিবারিক কবরস্থানে সাহেদ আলীর দাফন সম্পন্ন হবে।



জ/বা


  বিষয়:   বিনোদন  সাহেদ আলী  মৃত্যু 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত