ভোলা-বরিশাল সেতুসহ ছয় দফা দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু

মো: ইয়ামিন, ভোলা প্রতিনিধি:

দেশজুড়ে

2026-11-14T23:53:45+06:00
2026-11-14T23:53:45+06:00
রোববার ● ১৫ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
ভোলা-বরিশাল সেতুসহ ছয় দফা দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু
মো: ইয়ামিন, ভোলা প্রতিনিধি:
⏲ ১১:৫৩ পিএম | ১৪ নভেম্বর, ২০২৬ | শনিবার
ভোলা প্রতিনিধি
Advertisement
ভোলা-বরিশাল সেতুর নির্মাণকাজ দ্রুত শুরু করাসহ ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে ভোলায় গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে দুই লাখ মানুষের স্বাক্ষর সংগ্রহ করে প্রধানমন্ত্রীর কাছে দাবিগুলো তুলে ধরার পরিকল্পনা করেছেন আয়োজকেরা।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় ভোলা নতুন বাজার প্রেসক্লাব চত্বরে ‘আমরা ভোলাবাসী’ সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন ‘আমরা ভোলাবাসী’ সংগঠনের আহ্বায়ক ও ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও নিজাম হাসিনা ফাউন্ডেশন হাসপাতালের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ, জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান এবং ‘আমরা ভোলাবাসী’ সংগঠনের সদস্যসচিব মীর মোশাররফ অমিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

গণস্বাক্ষর কর্মসূচির ছয় দফা দাবির মধ্যে রয়েছে—ভোলা-বরিশাল সেতুর নির্মাণকাজ শুরু করা; ভোলাবাসীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে জেলায় একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপন এবং ২৫০ শয্যার হাসপাতাল আধুনিকায়ন; ভোলাকে স্থায়ীভাবে নদীভাঙনের হাত থেকে রক্ষা; প্রতিটি ঘরে গ্যাস সংযোগ দেওয়া; গ্যাসভিত্তিক বৃহৎ শিল্পকারখানাসহ ভোলায় ইপিজেড গড়ে তোলা এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন।

দিনব্যাপী এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছয় দফা দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে গণস্বাক্ষর করেন। এ সময় তারা নিজেদের প্রাণের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

আয়োজকেরা জানান, আগামীকাল রোববার থেকে ভোলা জেলার চরফ্যাশনসহ বিভিন্ন উপজেলা, হাটবাজার ও শিক্ষাপ্রতিষ্ঠানে গণস্বাক্ষর কর্মসূচি চলবে। এভাবে দুই লাখ মানুষের স্বাক্ষর সংগ্রহের পর প্রধানমন্ত্রীর কাছে দাবিগুলো তুলে ধরা হবে। পাশাপাশি ভোলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ও তাঁর কাছে উপস্থাপন করা হবে।

উল্লেখ্য, ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন ভোলার বাসিন্দারা। এর আগে ভোলা থেকে পায়ে হেঁটে ও নদী সাঁতরে ঢাকায় লংমার্চ, মানববন্ধন, বিক্ষোভ মিছিল, সভা-সমাবেশ, স্মারকলিপি প্রদান, মশাল মিছিল, গণসংযোগ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। তবে এখনো দাবিগুলো বাস্তবায়িত হয়নি।

জ/শা



Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত