গোপালগঞ্জে বাসের ধাক্কায় সাইকেলচালক নিহত, বাসে আগুন

গোপালগঞ্জ প্রতিনিধি

দেশজুড়ে

2026-11-14T19:57:40+06:00
2026-11-14T19:57:40+06:00
রোববার ● ১৫ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
গোপালগঞ্জে বাসের ধাক্কায় সাইকেলচালক নিহত, বাসে আগুন
গোপালগঞ্জ প্রতিনিধি
⏲ ৭:৫৭ পিএম | ১৪ নভেম্বর, ২০২৬ | শনিবার
ছবি- গোপালগঞ্জ প্রতিনিধি
Advertisement
গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে ফাল্গুনী পরিবহনের একটি এসি বাসের ধাক্কায় মহিবুল মোল্লা (৪৫) নামে এক সাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন পথচারী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয় জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

নিহত মহিবুল মোল্লা সদর উপজেলার গোয়ালা চন্দ্রদিঘলিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে খুলনাগামী ফাল্গুনী পরিবহনের একটি এসি বাস চন্দ্রদিঘলিয়া এলাকায় পৌঁছালে সাইকেলচালক মহিবুলকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও তিন পথচারী। মহিবুল চন্দ্রদিঘলিয়া হাট থেকে কেনাকাটা করে বাড়ি ফিরছিলেন।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয় জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজন নিহত হয়েছেন। বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এদিকে, দুর্ঘটনা ও পরবর্তী পরিস্থিতির কারণে প্রায় দেড় ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর যান চলাচল স্বাভাবিক হয়।

জ/দি


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত