ঢাকাকে সন্ত্রাসের শহর হতে না দিতে সতর্ক থাকার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-14T14:18:37+06:00
2026-11-14T14:18:37+06:00
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
জাতীয়
ঢাকাকে সন্ত্রাসের শহর হতে না দিতে সতর্ক থাকার আহ্বান ডিএসসিসি প্রশাসকের
জবাবদিহি ডেস্ক
⏲ ২:১৮ পিএম | ১৪ নভেম্বর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
Advertisement
ঢাকাকে কেউ যেন সন্ত্রাসের শহরে পরিণত করতে না পারে, সে বিষয়ে নগরবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

আজ শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর বেইলি রোডে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান চলাকালে তিনি এ আহ্বান জানান।

ডিএসসিসি প্রশাসক বলেন, যারা আগুন-সন্ত্রাসের মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করতে চায়, তাদের প্রতিহত করতে হবে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

নগর পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে মো. আবদুস সালাম বলেন, ঢাকা শহর পরিষ্কার-পরিচ্ছন্ন না থাকলে ডেঙ্গু ও বায়ুদূষণ থেকে নগরবাসীকে রক্ষা করা কঠিন হয়ে পড়বে।

রাজধানীকে পরিচ্ছন্ন রাখতে চলমান কার্যক্রমে সহযোগিতা করার জন্য মহানগর বিএনপির নেতাদের প্রতিও আহ্বান জানান তিনি।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত