পতিত স্বৈরাচারকে রাজনীতি করার সুযোগ দেবে না জনগণ: আইনমন্ত্রী

জবাবদিহি ডেস্ক

জাতীয়

বোমা হামলা, সন্ত্রাস ও ভয়ভীতি দেখিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, যারা মনে করছেন বোমা-সন্ত্রাস করে শেখ হাসিনাকে ফুলের পাপড়ি দিয়ে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা করবেন, তারা বাংলাদেশের মানুষকে এখনো চিনতে পারেননি। এ দেশের জনগণ কোনোভাবেই পতিত ফ্যাসিবাদী স্বৈরাচারকে রাজনীতি কিংবা সন্ত্রাস করার সুযোগ দেবে না।

2026-11-13T18:27:10+06:00
2026-11-13T18:27:10+06:00
শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
পতিত স্বৈরাচারকে রাজনীতি করার সুযোগ দেবে না জনগণ: আইনমন্ত্রী
জবাবদিহি ডেস্ক
⏲ ৬:২৭ পিএম | ১৩ নভেম্বর, ২০২৬ | শুক্রবার
সংগৃহীত ছবি
Advertisement
বোমা হামলা, সন্ত্রাস ও ভয়ভীতি দেখিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, যারা মনে করছেন বোমা-সন্ত্রাস করে শেখ হাসিনাকে ফুলের পাপড়ি দিয়ে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা করবেন, তারা বাংলাদেশের মানুষকে এখনো চিনতে পারেননি। এ দেশের জনগণ কোনোভাবেই পতিত ফ্যাসিবাদী স্বৈরাচারকে রাজনীতি কিংবা সন্ত্রাস করার সুযোগ দেবে না।

আজ শুক্রবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ঝিনাইদহ সাংবাদিক ফোরাম ঢাকা আয়োজিত বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী।

মো. আসাদুজ্জামান বলেন, যারা বোমা হামলা করছেন, তাদের অনেকে ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন। এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে কারা কীভাবে জড়িত, সে বিষয়ে সরকার তথ্য-উপাত্ত পেয়েছে। সন্ত্রাসের পথ কারা বেছে নিয়েছে, তা মানুষ দেখছে।
 
সাংবাদিকতার বিষয়ে তিনি বলেন, মানুষের আস্থার জায়গায় পৌঁছেছে গণমাধ্যম।

কোথাও হয়রানির শিকার হয়ে প্রতিকার না পেলে মানুষ সাংবাদিকদের কাছে আসেন। এ আস্থার জায়গা ধরে রাখার পাশাপাশি অপসাংবাদিকতা ও ইয়েলো জার্নালিজমের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সাংবাদিকদের সত্য ও ন্যায়ের পক্ষে এবং অন্যায়, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে লেখার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, সরকারের ভালো কাজের পাশাপাশি নেতিবাচক দিকগুলোও তুলে ধরতে হবে। সরকারের বা তার নিজের বিরুদ্ধে সমালোচনা গেলেও কোনো সমস্যা নেই।

মো. আসাদুজ্জামান বলেন, গত প্রায় নয় মাসে দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কিংবা গুমের পথে হাঁটেনি সরকার। পুলিশ বাদী হয়ে মিথ্যা মামলা দায়েরের সংস্কৃতি থেকেও বের হয়ে আসার চেষ্টা করা হয়েছে। মানুষের অধিকার নিশ্চিত করতে সরকার কী করছে, তা যেমন তুলে ধরতে হবে, তেমনি সরকারের ভুল থাকলে সেটিও সংবাদমাধ্যমে প্রকাশ করতে হবে।

আইনমন্ত্রী বলেন, রাতারাতি সবকিছু পরিবর্তন সম্ভব নয়। তবে সরকার সঠিক তথ্যের ভিত্তিতে সঠিক পথে এগোতে চায়। সেই লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছেন। এ পথে সব অপশক্তির বিরুদ্ধে সরকার মাঠে রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খাঁন ২০২৪ সালের গণঅভ্যুত্থানের ইতিহাস নিয়ে প্রশ্ন তোলেন।

তিনি দাবি করেন, তৎকালীন ডিবি কার্যালয়ে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ নির্যাতনের শিকার হওয়ার সময় হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম সেখানে জুস পান করছিলেন। এ বিষয়ে তার কাছে প্রমাণ ও রেকর্ড রয়েছে বলেও দাবি করেন তিনি।

রাশেদ খাঁন বলেন, গণঅভ্যুত্থান নিয়ে তিনি একটি ইতিহাস লিপিবদ্ধ করেছেন এবং এ বিষয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করেছেন। আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামকে এ বিষয়ে প্রশ্ন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, পুকুরপাড়ে বসে হাসনাত ও সারজিস জুস পান করছিলেন কি না, সেটিও জানতে হবে।

তিনি আরও বলেন, একাত্তরের ইতিহাস বিকৃতির অভিযোগ তোলা হলেও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরা হচ্ছে না কেন? তার দাবি, গণঅভ্যুত্থানের ইতিহাস সঠিকভাবে লেখা হলে হাসনাত ও সারজিসের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবে।

সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহ সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি মেহেদী হাসান পলাশ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলি।



জ/বা



  বিষয়:   জাতীয়  আইনমন্ত্রী  রাজনীতি  আওয়ামী লীগ 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত