আজ শুক্রবার বিকেলে গাজীপুরের পূবাইলে ঢাকাগামী এগারোসিন্দুর গোধূলি এক্সপ্রেস নামক একটি ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটে। পূবাইল রেলওয়ে স্টেশন পার হওয়ার কিছুক্ষণ পরে এ ঘটনা ঘটে জানা গেছে। যদিও আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার কারনে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে ট্রেনটি পূবাইল স্টেশন ছাড়িয়ে কিছুটা পথ এগিয়েছিল। তখনই ইঞ্জিনে আগুন ধরে যায়। বিষয়টি টের পাওয়ার পর ট্রেনটিকে থামানো হয়। ট্রেন দাঁড়িয়ে যাওয়ার পর যাত্রীরা আগুন নেভাতে এগিয়ে আসেন। ট্রেনে থাকা নিজস্ব ব্যবস্থাও কাজে লাগানো হয়। পাশাপাশি আশপাশের এলাকার বাসিন্দারা সহায়তা করেন। এসব মিলিয়ে অল্প সময়েই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
রেলের সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, ট্রেনের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে এটি প্রাথমিক ধারণা মাত্র। আগুনের প্রকৃত কারণ নিয়ে রেলওয়ের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে, এ ঘটনায় চট্টগ্রাম-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।
এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান গণমাধ্যমকে বলেন, ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হয়েছিল। তবে সেখানে আগুন ছিল কি না, তা তিনি নিশ্চিত করতে পারেননি। এতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে, তবে ঢাকা থেকে চট্টগ্রামগামী লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
জ/বা