প্রথম ওভারেই শুন্য রানে তিন উইকেট, লজ্জার রেকর্ড ভারতের

জবাবদিহি ডেস্ক

খেলাধুলা

৩৩৪ রানের বিশাল লক্ষ্য। জিততে হলে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ের বিকল্প ছিল না ভারতের সামনে। কিন্তু ইনিংসের প্রথম ওভারেই সব হিসাব এলোমেলো হয়ে গেল। একে একে সাজঘরে ফিরলেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও অধিনায়ক শ্রেয়াস আইয়ার। তিনজনের কারও নামের পাশে যোগ হলো না এক রানও! এমন ধস নামিয়ে ভারতকে ওয়ানডে ক্রিকেটের বিরল এক বিব্রতকর রেকর্ডের অংশ বানালেন নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি।

2026-11-13T18:57:48+06:00
2026-11-13T18:57:48+06:00
শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
Advertisement
খেলাধুলা
প্রথম ওভারেই শুন্য রানে তিন উইকেট, লজ্জার রেকর্ড ভারতের
জবাবদিহি ডেস্ক
⏲ ৬:৫৭ পিএম | ১৩ নভেম্বর, ২০২৬ | শুক্রবার
সংগৃহীত ছবি
Advertisement
৩৩৪ রানের বিশাল লক্ষ্য। জিততে হলে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ের বিকল্প ছিল না ভারতের সামনে। কিন্তু ইনিংসের প্রথম ওভারেই সব হিসাব এলোমেলো হয়ে গেল। একে একে সাজঘরে ফিরলেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও অধিনায়ক শ্রেয়াস আইয়ার। তিনজনের কারও নামের পাশে যোগ হলো না এক রানও! এমন ধস নামিয়ে ভারতকে ওয়ানডে ক্রিকেটের বিরল এক বিব্রতকর রেকর্ডের অংশ বানালেন নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি।

স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে ৫ ম্যাচের সিরিজের চতুর্থ ওয়ানডেতে এই বিপর্যয়ের মুখে পড়ে ভারত। ইনিংসের প্রথম বলেই রোহিতকে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিতে বাধ্য করেন হেনরি। গোল্ডেন ডাক নিয়ে সাজঘরে ফেরেন ভারতের এই অভিজ্ঞ ওপেনার। এরপর পঞ্চম বলে ভেতরের দিকে ঢোকা ডেলিভারিতে বোল্ড হন আরেক অভিজ্ঞ ব্যাটার কোহলি। ৪ বল খেলে তার রানও শূন্য। আর শেষ বলে তীক্ষ্ণ ইনসুইঙ্গারে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে বিদায় নেন প্রথমবারের মতো ওয়ানডেতে নেতৃত্ব দিতে নামা শ্রেয়াস। তিনিও গোল্ডেন ডাকের তেতো স্বাদ পান। ভারতের স্কোর তখন শূন্য রানে ৩ উইকেট!

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ইনিংসের প্রথম ৩ উইকেট হারানোর পরও কোনো রান যোগ করতে না পারার এটি পঞ্চম ঘটনা। এর আগে এমন বিব্রতকর অভিজ্ঞতার শিকার হয়েছিল পাকিস্তান দুইবার এবং বাংলাদেশ ও অস্ট্রেলিয়া একবার করে। এবার সেই তালিকায় যুক্ত হলো ভারতের নাম।

১৯৮৩ বিশ্বকাপে এজবাস্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবার এমন পরিস্থিতিতে পড়েছিল পাকিস্তান। রিচার্ড হ্যাডলি নিয়েছিলেন দুটি উইকেট, ল্যান্স কেয়ার্নস একটি। এরপর ১৯৯৭ সালে লাহোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আবারও একই বিপর্যয়ের মুখে পড়ে দলটি। সেবার শন পোলকের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি পাকিস্তানের ব্যাটাররা।

২০০৩ বিশ্বকাপে পিটারমারিৎসবার্গে শ্রীলঙ্কার বিপক্ষে একই রকম বাজে অভিজ্ঞতা হয় বাংলাদেশের। প্রথম ওভারেই শূন্য রানে ৩ উইকেট হারিয়ে মহাবিপাকে পড়ে দলটি। সেই ম্যাচে শ্রীলঙ্কার চামিন্দা ভাসের বোলিং তোপে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। সর্বশেষ ২০২৬ সালে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে রানের খাতা খোলার আগেই প্রথম ৩ উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। মোস্তাফিজুর রহমান নেন দুটি ও তাসকিন আহমেদ একটি উইকেট। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে সেই বিরল ঘটনার পুনরাবৃত্তি করল ভারত।

শুধু দলীয়ভাবে নয়, ব্যক্তিগতভাবেও দিনটি ছিল রোহিত ও কোহলির জন্য বিব্রতকর। একই ওয়ানডে ইনিংসে এই দুই অভিজ্ঞ ব্যাটারের শূন্য রানে ফেরার ঘটনা ঘটল ১৬ বছর পর। এর আগে ২০১০ সালে ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে একই ম্যাচে ডাক মেরেছিলেন তারা।

চলতি সিরিজে এটি রোহিতের দ্বিতীয় শূন্য। প্রথম ওয়ানডেতেও দ্রুত মাঠ ছেড়ে ফিরে গিয়েছিলেন তিনি। তবে এবারের শূন্য রানের ইনিংসটি তার জন্য আরও হতাশার। ভারতের হয়ে ওপেনার হিসেবে ২০৫ ইনিংস খেলার পর এই প্রথম গোল্ডেন ডাকের শিকার হলেন ৩৯ বছর বয়সী রোহিত। হেনরির বলে হঠাৎ পাওয়া অতিরিক্ত বাউন্স সামলাতে পারেননি তিনি। ব্যাটের বাইরের কানায় লেগে বল জমা পড়ে দ্বিতীয় স্লিপে।

প্রথম ওভারের সেই ধাক্কা থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি ভারত। একের পর এক উইকেট হারিয়ে ২৬.৪ ওভারে মাত্র ৮৯ রানে অলআউট হয় সফরকারীরা। ২৭ রান খরচায় ৬ উইকেট নিয়ে ভারতের ব্যাটিং ধসের মূল নায়ক ডানহাতি পেসার হেনরি।

এর আগে উইল ইয়ংয়ের সেঞ্চুরিতে ৫০ ওভারে ৩৩৩ রান সংগ্রহ করেছিল নিউজিল্যান্ড। তিনি ১০৮ বলে ১৪টি চার ও চারটি ছক্কায় ১২৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। জবাবে ৮৯ রানে গুটিয়ে যাওয়ায় ২৪৪ রানের বিশাল ব্যবধানে হারতে হয় ভারতকে। ওয়ানডেতে রানের হিসাবে এটি তাদের দ্বিতীয় বৃহত্তম পরাজয়। দলটির সবচেয়ে বড় হারটি ছিল ২০০০ সালে, শ্রীলঙ্কার বিপক্ষে ২৪৫ রানের ব্যবধানে।



জ/বা


  বিষয়:   খেলাধুলা  ক্রিকেট  ভারত  নিউজিল্যান্ড 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত