ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-11-07T09:38:23+06:00
2026-11-07T09:38:23+06:00
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ৯:৩৮ এএম | ৭ নভেম্বর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হলে ইসরাইলের অস্তিত্ব বিলীন হয়ে যেত বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান দেশটিকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রেখেছে এবং ইসরাইলকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছে।

শুক্রবার (৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত নাসার কেনেডি স্পেস সেন্টারে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন ট্রাম্প। এ সময় ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানের পক্ষে নিজের যুক্তি তুলে ধরেন তিনি।

ট্রাম্প বলেন, ‘আমি যদি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দিতাম, তাহলে আজ ইসরাইলের কোনো অস্তিত্ব থাকত না। ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত।’

তার এই বক্তব্য এমন এক সময়ে এল, যখন ইরানের সঙ্গে যুদ্ধের অবসানে কূটনৈতিক তৎপরতা চলছে। তবে একই সঙ্গে দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন করে সামরিক অভিযান শুরুর আশঙ্কাও দেখা দিয়েছে।

এর আগে বৃহস্পতিবার ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, প্রয়োজন হলে ইরানের বিরুদ্ধে আবারও সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। তবে সামরিক পদক্ষেপের সম্ভাবনার পাশাপাশি কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট সমাধানের প্রচেষ্টাও অব্যাহত রয়েছে।

জ/শা 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত