ইরানের কেশম দ্বীপে আবারও ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-11-07T08:33:56+06:00
2026-11-07T08:33:56+06:00
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
ইরানের কেশম দ্বীপে আবারও ক্ষেপণাস্ত্র হামলা
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ৮:৩৩ এএম | ৭ নভেম্বর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
ইরানের দক্ষিণাঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে আবারও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। দ্বীপটিতে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। এর আগে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাও একই ধরনের খবর প্রকাশ করে।

তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, কেশম দ্বীপে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া গেলেও এ বিষয়ে এখন পর্যন্ত ইরানের কোনো সরকারি সংস্থা আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। ক্ষেপণাস্ত্রগুলো কোথা থেকে ছোড়া হয়েছে, হামলার লক্ষ্যবস্তু কী ছিল কিংবা এতে হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

হরমোজগান প্রদেশের অন্তর্ভুক্ত কেশম দ্বীপের অবস্থান পারস্য উপসাগর ও ওমান উপসাগরের সংযোগস্থলের কাছে। আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির কাছাকাছি হওয়ায় দ্বীপটির কৌশলগত গুরুত্ব অনেক।

এর আগে গত ৩ নভেম্বরও কেশম দ্বীপে একাধিক বিস্ফোরণের খবর প্রকাশিত হয়েছিল। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে আলজাজিরা জানায়, সেদিন দ্বীপটিতে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয় বাসিন্দারা আকাশে দুটি উড়োজাহাজ দেখার কথাও জানিয়েছিলেন।

একই সময়ে হরমুজ প্রণালির কাছের বন্দরনগরী বন্দর লেঙ্গেহ থেকেও বিস্ফোরণের খবর আসে। ওই ঘটনার পর যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদমাধ্যম জানায়, মার্কিন সামরিক বাহিনী হরমুজ প্রণালিতে প্রতিরক্ষামূলক অভিযান চালিয়েছে। তবে হামলার ঘটনা ও বিবরণ নিয়ে মার্কিন এবং ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে ভিন্নতা ছিল।

এমন পরিস্থিতিতে কেশম দ্বীপে নতুন করে ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর সামনে এল। হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এ ঘটনা ঘটল।

জ/শা 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত