যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ভেস্তে যাওয়ার খবর ভিত্তিহীন: কাতার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-11-07T08:42:39+06:00
2026-11-07T08:42:39+06:00
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ভেস্তে যাওয়ার খবর ভিত্তিহীন: কাতার
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ৮:৪২ এএম | ৭ নভেম্বর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা ব্যর্থ হয়েছে—এমন খবরকে ভিত্তিহীন বলে নাকচ করেছে কাতার। দেশটির দাবি, এ ধরনের খবর ছড়িয়ে যারা যুদ্ধ দীর্ঘায়িত করতে চায়, তারাই লাভবান হবে। একই সঙ্গে এতে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ কথা জানান কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা ব্যর্থ হওয়ার দাবি প্রচার করা মূলত এমন পক্ষগুলোর স্বার্থ রক্ষা করছে, যারা যুদ্ধ দীর্ঘায়িত করতে এবং মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়াতে চায়।

মাজেদ আল-আনসারি আরও জানান, যুক্তরাষ্ট্র ও ইরান—উভয় পক্ষই সমঝোতায় পৌঁছানোর চেষ্টা অব্যাহত রেখেছে। এ লক্ষ্যে কাতারের মধ্যস্থতাকারীরা দুই দেশের সঙ্গেই নিয়মিত যোগাযোগ করছেন এবং আলোচনায় অগ্রগতি আনতে কাজ চালিয়ে যাচ্ছেন। সূত্র: আলজাজিরা

জ/শা 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত