বিক্ষোভে অংশ নেওয়ায় ইমরান খানকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ

বিনোদন ডেস্ক

বিনোদন

ভারতে বিক্ষোভে অংশ নেওয়াকে কেন্দ্র করে আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। এ ঘটনায় তাকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছেন বোম্বে হাইকোর্ট। আদালত জানিয়েছেন, শুধু হলফনামা জমা দিলেই চলবে না, বিক্ষোভে অংশ নেওয়ার জন্য লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে অভিনেতাকে। একই সঙ্গে ভারতে অবস্থান করে কোনো ধরনের বিক্ষোভে অংশ নেওয়া গ্রহণযোগ্য হবে না বলেও সতর্ক করেছেন আদালত।

2026-11-03T10:39:02+06:00
2026-11-03T10:39:02+06:00
মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
Advertisement
বিনোদন
বিক্ষোভে অংশ নেওয়ায় ইমরান খানকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ
বিনোদন ডেস্ক
⏲ ১০:৩৯ এএম | ৩ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
ভারতে বিক্ষোভে অংশ নেওয়াকে কেন্দ্র করে আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। এ ঘটনায় তাকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছেন বোম্বে হাইকোর্ট। আদালত জানিয়েছেন, শুধু হলফনামা জমা দিলেই চলবে না, বিক্ষোভে অংশ নেওয়ার জন্য লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে অভিনেতাকে। একই সঙ্গে ভারতে অবস্থান করে কোনো ধরনের বিক্ষোভে অংশ নেওয়া গ্রহণযোগ্য হবে না বলেও সতর্ক করেছেন আদালত।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সোমবার (২ নভেম্বর) মুম্বাইয়ে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) আয়োজিত একটি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার ঘটনায় ইমরান খানের বিরুদ্ধে জারি করা ‘লিভ ইন্ডিয়া’ নোটিশের শুনানি হয়। ওই কর্মসূচি থেকে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করা হয়েছিল।

ইমরান খান যুক্তরাষ্ট্রের নাগরিক হলেও তার কাছে ভারতের ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ড রয়েছে। এই কার্ডের নিয়ম লঙ্ঘন করে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে বিদেশি আঞ্চলিক নিবন্ধন দপ্তর (এফআরআরও) তাকে ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছিল। ওই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন অভিনেতা।

শুনানিতে ইমরানের আইনজীবী আদালতকে জানান, বিক্ষোভের আয়োজকদের সঙ্গে অভিনেতার কোনো সংশ্লিষ্টতা নেই। এ বিষয়ে তিনি হলফনামা জমা দিতেও প্রস্তুত। তবে আদালত স্পষ্ট করে জানিয়ে দেন, শুধু হলফনামা যথেষ্ট নয়; তাকে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়, ওসিআই কার্ডধারী হিসেবে ভারতে বসবাসের ক্ষেত্রে ইমরান কিছু সুযোগ-সুবিধা পেলেও ভারতীয় নাগরিকদের মতো সব অধিকার ভোগ করতে পারেন না। এ সময় বিচারপতি কঠোর মন্তব্য করে বলেন, ‘যুক্তরাষ্ট্রে গিয়ে বিক্ষোভ করুন, চাইলে সেখানে ভোটও দিতে পারেন। কিন্তু ভারতে থেকে কোনো বিক্ষোভে অংশ নেওয়া মেনে নেওয়া হবে না।’

অন্যদিকে, আদালতে নিজের অবস্থান তুলে ধরে ইমরান জানান, জীবনের বড় একটি সময় তিনি ভারতে কাটিয়েছেন। তার সন্তান, পরিবার, পেশা ও ব্যক্তিগত জীবনের শিকড় এই দেশেই। সে কারণে ভারতকে নিজের বাড়ি বলেই মনে করেন তিনি।

এদিকে আপাতত অভিনেতার বিরুদ্ধে এফআরআরওর জারি করা নোটিশের ওপর স্থগিতাদেশের মেয়াদ ৭ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছেন আদালত। ফলে ওই সময় পর্যন্ত অন্তর্বর্তী সুরক্ষা পাবেন ইমরান খান। তবে মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি এখনো হয়নি।

জ/শা 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত