সৌদি আরবের তিন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সৌদি আরবের একটি আন্তর্জাতিক বিমানবন্দর ও দুটি সামরিক স্থাপনা লক্ষ্য করে তিন দফায় কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। রোববার (২৫ অক্টোবর) সংগঠনটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এ দাবি করেন। তবে হামলায় হতাহতের বিষয়ে হুতিদের দেওয়া তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

2026-10-26T10:45:09+06:00
2026-10-26T10:45:09+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
সৌদি আরবের তিন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ১০:৪৫ এএম | ২৬ অক্টোবর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
সৌদি আরবের একটি আন্তর্জাতিক বিমানবন্দর ও দুটি সামরিক স্থাপনা লক্ষ্য করে তিন দফায় কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। রোববার (২৫ অক্টোবর) সংগঠনটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এ দাবি করেন। তবে হামলায় হতাহতের বিষয়ে হুতিদের দেওয়া তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

ইয়াহিয়া সারির ভাষ্য অনুযায়ী, প্রথম দফায় সৌদি আরবের রিয়াদে অবস্থিত কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালানো হয়। দ্বিতীয় দফায় খামিস মুশাইত এলাকার কিং খালিদ বিমানঘাঁটির উড়োজাহাজ রাখার স্থান, গোলাবারুদের গুদাম, ড্রোন নিয়ন্ত্রণকেন্দ্রসহ বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তৃতীয় দফায় জিজান অঞ্চলে সৌদি সীমান্তরক্ষী বাহিনীর একটি নৌঘাঁটি লক্ষ্যবস্তু করা হয়।

হুতিদের দাবি, ক্ষেপণাস্ত্রগুলো নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এসব হামলায় সৌদি সেনা ও কর্মকর্তাদের মৃত্যু হয়েছে এবং অনেকে আহত হয়েছেন বলেও দাবি করেছে সংগঠনটি। তবে এসব তথ্যের পক্ষে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে অনিরাপদ উল্লেখ করে সেখানে উড়োজাহাজ চলাচল বন্ধ রাখার জন্য আন্তর্জাতিক ও আঞ্চলিক বিমান সংস্থা, বিমানকর্মী এবং যাত্রীদের সতর্ক করেছে হুতিরা। একই সঙ্গে পবিত্র মক্কা ও মদিনার আকাশসীমা ছাড়া সৌদি আরবের অন্য আকাশসীমা ব্যবহার না করার আহ্বান জানিয়েছে তারা।

এর আগে রোববার সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানায়, খামিস মুশাইত ও আহাদ রাফিদা এলাকায় হুতিদের নিক্ষেপ করা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর সেগুলোর ধ্বংসাবশেষ পড়ে দুজন আহত হন। এ ঘটনায় তিনটি আবাসিক ভবন ও সাতটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, হুতিদের ছোড়া ১২টি ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন প্রতিহত করে ধ্বংস করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে রিয়াদ লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ছিল।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জুলাই থেকে সৌদি আরবে হুতিদের হামলা বেড়েছে। অক্টোবরে বিমানবন্দর, তেল স্থাপনা ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে।

২০১৪ সালের সেপ্টেম্বর থেকে ইয়েমেনের রাজধানী সানা ও দেশটির বিভিন্ন এলাকা নিয়ন্ত্রণ করছে হুতিরা। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিতে ২০১৫ সালের মার্চ থেকে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট দেশটিতে অভিযান চালিয়ে আসছে।

সূত্র: শাফাক নিউজ

জ/শা


  বিষয়:   সৌদি আরব  ইয়েমেন  ক্ষেপণাস্ত্র হামলা  হুতি বিদ্রোহী 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত