রাষ্ট্রপতির সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-10-26T18:25:23+06:00
2026-10-26T18:25:23+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
রাষ্ট্রপতির সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
জবাবদিহি ডেস্ক
⏲ ৬:২৫ পিএম | ২৬ অক্টোবর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাকসোদা মাকসুদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশে কৃষি উন্নয়ন, নিরাপদ অভিবাসন, মানব পাচার প্রতিরোধ, জলবায়ু সহনশীলতা ও চাষাবাদসহ বিভিন্ন উন্নয়নমূলক এবং সেবামূলক কর্মকাণ্ডে উইনরক ইন্টারন্যাশনালের দীর্ঘদিনের ভূমিকার প্রশংসা করেন রাষ্ট্রপতি।

তিনি গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা, কৃষিপণ্য বিপণনের সুযোগ এবং মানসম্মত শিক্ষা পৌঁছে দিতে সংস্থাটিকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষা, কৃষিসহ অগ্রাধিকারপ্রাপ্ত খাতগুলোতে চলমান কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি বাংলাদেশে সংস্থাটির কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, শিক্ষা, কৃষি, জলবায়ু সহনশীলতা এবং অভিবাসী কর্মীদের সুরক্ষাসহ দেশের বিভিন্ন উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে সরকারি-বেসরকারি অংশীদারত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ সময় উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা বাংলাদেশে সংস্থাটির চলমান বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।

উল্লেখ্য, ১৯৮০-এর দশক থেকে বাংলাদেশে কৃষি উন্নয়ন, জীবিকায়ন, জলবায়ু সহনশীলতা ও মানব পাচার প্রতিরোধসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে উইনরক ইন্টারন্যাশনাল।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত