প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগের নতুন দ্বার উন্মোচন হবে: রিজভী

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-10-26T13:23:32+06:00
2026-10-26T13:23:32+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগের নতুন দ্বার উন্মোচন হবে: রিজভী
জবাবদিহি ডেস্ক
⏲ ১:২৩ পিএম | ২৬ অক্টোবর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে এবং কর্মসংস্থান বাড়বে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। গতকাল রোববার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিদায় জানাতে বিমানবন্দরে গিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রীর এ সফরের মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচিত হবে। বিশেষ করে উন্নয়ন খাতে জাপানের বিনিয়োগ বাড়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে দেশে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে।

জাপানের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে তিনি বলেন, জাপান বিশ্বের অন্যতম উন্নত দেশ। দেশটি দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থায়ন করে আসছে। বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের একটি ইতিবাচক ঐতিহ্য রয়েছে।

রিজভীর মতে, প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি হবে।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, অতীতে দেশে যে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তা থেকে অর্থনীতিকে পুনর্গঠনের প্রচেষ্টা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে চলছে। ইতোমধ্যে অর্থনীতিকে অনেকটাই গুছিয়ে আনা সম্ভব হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত