ঢাকার উন্নয়নে সবার অংশগ্রহণ ও সহযোগিতা চাইলেন সড়কমন্ত্রী

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-10-26T13:17:02+06:00
2026-10-26T13:17:02+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
ঢাকার উন্নয়নে সবার অংশগ্রহণ ও সহযোগিতা চাইলেন সড়কমন্ত্রী
জবাবদিহি ডেস্ক
⏲ ১:১৭ পিএম | ২৬ অক্টোবর, ২০২৬ | সোমবার
শেখ রবিউল আলম
রাজধানী ঢাকার উন্নয়ন, নাগরিক স্বস্তি ও নগরশৃঙ্খলা নিশ্চিত করতে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও নগরবাসীর সহযোগিতা চেয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। এ ক্ষেত্রে সিটি করপোরেশনের পাশাপাশি সমাজের সব পক্ষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার রাজধানীর কলাবাগান এলাকার স্টাফ কোয়ার্টারে নাগরিক সমাজের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন মন্ত্রী। সভায় এলাকার উন্নয়ন, নাগরিক সমস্যা ও সেবার মান বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

শেখ রবিউল আলম বলেন, প্রায় সাড়ে তিন কোটি মানুষের সেবা নিশ্চিত করা সিটি করপোরেশনের জন্য বড় চ্যালেঞ্জ। সীমিত জনবল ও সক্ষমতা দিয়ে বিপুলসংখ্যক নগরবাসীর চাহিদা পূরণ করা কঠিন। এ ছাড়া আগের সরকারের সময়ে আর্থিক অনিয়ম ও তহবিলের অপব্যবহারের কারণে সংস্থাটির আর্থিক সক্ষমতা বাধাগ্রস্ত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এলাকার উন্নয়নকাজের অগ্রাধিকার নির্ধারণের বিষয়ে মন্ত্রী বলেন, কোন সড়কটি বেশি গুরুত্বপূর্ণ এবং কোথায় উন্নয়নকাজ আগে করা প্রয়োজন, তা বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো ব্যক্তি বা এলাকার পরিচয়কে প্রাধান্য দেওয়া হবে না।

অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম রাজধানীর দক্ষিণ অংশের বিভিন্ন নাগরিক সমস্যার কথা তুলে ধরেন। তিনি বলেন, দক্ষিণ ঢাকার অন্যতম বড় সমস্যা জলাবদ্ধতা। পাশাপাশি নিউমার্কেট এলাকার সড়ক ও ফুটপাত হকারদের দখলে থাকায় সাধারণ মানুষকে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এসব সমস্যা সমাধানে দ্রুত বিশেষ কর্মসূচি নেওয়া হবে জানিয়ে প্রশাসক বলেন, রাজপথে কোথাও হকার বসতে দেওয়া হবে না। তবে নির্ধারিত নিয়ম ও ব্যবস্থাপনার আওতায় ব্যবসা পরিচালনার সুযোগ রাখা হবে। এ প্রসঙ্গে তিনি মতিঝিলের নৈশকালীন মার্কেটের উদাহরণ তুলে ধরেন।

নগরবাসীকে মানসম্মত সেবা দিতে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান আব্দুস সালাম। তিনি বলেন, দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত