কালকিনিতে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

মাদারীপুর প্রতিনিধি

দেশজুড়ে

স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উৎসাহিত করা এবং রক্তের গ্রুপ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদারীপুরের কালকিনিতে ফ্রেন্ডশিপ ব্লাড ডোনেট ক্লাবের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২৪ অক্টোবর) উপজেলার কয়ারিয়া ইউনিয়নের হুরার হাট বাজারে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

2026-10-25T14:40:28+06:00
2026-10-25T14:40:28+06:00
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
কালকিনিতে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত
মাদারীপুর প্রতিনিধি
⏲ ২:৪০ পিএম | ২৫ অক্টোবর, ২০২৬ | রোববার
মাদারীপুর প্রতিনিধি
স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উৎসাহিত করা এবং রক্তের গ্রুপ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদারীপুরের কালকিনিতে ফ্রেন্ডশিপ ব্লাড ডোনেট ক্লাবের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২৪ অক্টোবর) উপজেলার কয়ারিয়া ইউনিয়নের হুরার হাট বাজারে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান সম্পর্কে সচেতনতা তৈরি, রক্তের গ্রুপ জেনে জরুরি প্রয়োজনে মুমূর্ষু রোগীদের রক্তের চাহিদা পূরণে স্বেচ্ছায় রক্তদাতার সংখ্যা বাড়ানোর লক্ষ্য নিয়ে এ কর্মসূচি পরিচালনা করে সংগঠনটি।

আয়োজকরা জানান, ফ্রেন্ডশিপ ব্লাড ডোনেট ক্লাব মানুষের কল্যাণে বিভিন্ন কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এই ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন করা হয়েছে। স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ মানবিক কাজ। রক্তের অভাবে যেন কোনো রোগীকে ভোগান্তিতে পড়তে না হয়, সে লক্ষ্যে ফ্রেন্ডশিপ ব্লাড ডোনেট ক্লাব ভবিষ্যতেও মানবিক ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন ফ্রেন্ডশিপ ব্লাড ডোনেট ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক নাইম সিকদার, স্বেচ্ছাসেবী আজাদ হোসেন, জুনায়েদ হোসাইন, আরাফাত হোসেনসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবীবৃন্দ। ক্যাম্পেইনে বিভিন্ন বয়সী প্রায় ২ শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।


  বিষয়:   মাদারীপুর  রক্তদান  ক্যাম্পেইন  উদ্যোগ  কর্মসূচি  সংগঠন 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত