পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত

জাতীয়

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ রোববার (২৫ অক্টোবর) খুলছে সরকারি-বেসরকারি অফিস। একই সঙ্গে স্বাভাবিক নিয়মে শুরু হবে ব্যাংক ও আদালতের কার্যক্রম।

2026-10-25T08:29:00+06:00
2026-10-25T08:29:00+06:00
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
⏲ ৮:২৯ এএম | ২৫ অক্টোবর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ রোববার (২৫ অক্টোবর) খুলছে সরকারি-বেসরকারি অফিস। একই সঙ্গে স্বাভাবিক নিয়মে শুরু হবে ব্যাংক ও আদালতের কার্যক্রম।

দুর্গাপূজা উপলক্ষে এবার ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি ছিল। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার দুর্গাপূজার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়। পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে ছিল সাধারণ ছুটি। এ ছাড়া ২২ অক্টোবর বৃহস্পতিবারও নির্বাহী আদেশে ছুটি দেওয়া হয়।

এরপর ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা টানা পাঁচ দিনের অবকাশ পান। শনিবার ছিল ছুটির শেষ দিন।

ছুটি শেষে রোববার থেকে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে নিয়মিত কার্যক্রম শুরু হচ্ছে। একই সঙ্গে যথারীতি চলবে ব্যাংক ও আদালতের কার্যক্রম।

জ/শা


  বিষয়:   অফিস-আদালত 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত