ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়। নিয়মিতই নতুন ছবি প্রকাশ করে ভক্তদের সঙ্গে নিজের নানা মুহূর্ত ভাগ করে নেন তিনি। এবার বধূর সাজে কয়েকটি ছবি প্রকাশ করে ভক্তদের নজর কেড়েছেন এই অভিনেত্রী।
প্রকাশিত ছবিগুলোতে তিশাকে দেখা গেছে জমকালো ব্রাইডাল লুকে। গাঢ় লাল শাড়ির পাড় ও আঁচলে সোনালি সুতার নকশা তাঁর সাজে যোগ করেছে ঐতিহ্যের ছোঁয়া।
মাথায় লাল ওড়নায় ঘোমটা, গলায় ভারী সোনালি চোকার, কানে ঝুমকা আর কপালে টিকলি—সব মিলিয়ে বধূরূপে ধরা দিয়েছেন তিনি। সাজের সঙ্গে মিলিয়ে পরেছেন লাল চুড়ি ও সোনালি বালা। পরিপাটি খোঁপা, চোখে উইংড আইলাইনার এবং ঠোঁটে মানানসই লিপকালার তাঁর সাজকে দিয়েছে পূর্ণতা।
গাঢ় লাল শাড়ির সঙ্গে সোনালি গয়নার সমন্বয়ে তিশার পুরো সাজ হয়ে উঠেছে নজরকাড়া। ছবিগুলো প্রকাশের পর থেকেই মন্তব্যের ঘরে অভিনেত্রীর রূপ ও সাজের প্রশংসা করছেন অনুরাগীরা।
শাকিব খান নামের একজন মন্তব্য করেছেন, ‘তুমি আমার ক্রাশ’। ফারহানা নামের আরেকজন লিখেছেন, ‘তুমি সেরা’। এ ছাড়া আরও অনেকেই তিশার সৌন্দর্য ও সাজের প্রশংসা করেছেন। তাঁদের একজনের মন্তব্য, ‘তিশা বিউটিফুল’।
সব মিলিয়ে, বধূর সাজে তানজিন তিশার নতুন ছবিগুলো ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
জ/শা