শ্রীপুরে ঝুটের গুদামে আগুন, পুড়ল মসজিদসহ কয়েকটি দোকান

গাজীপুর প্রতিনিধি

দেশজুড়ে

2026-10-22T13:04:10+06:00
2026-10-22T13:04:10+06:00
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
শ্রীপুরে ঝুটের গুদামে আগুন, পুড়ল মসজিদসহ কয়েকটি দোকান
গাজীপুর প্রতিনিধি
⏲ ১:০৪ পিএম | ২২ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
গাজীপুরের শ্রীপুরে একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডে মসজিদ, তুলার গুদাম ও বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোররাতে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের ২ নম্বর সিএন্ডবি বাজারে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় বাসিন্দারা জানান, আজ বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে বাজারের একটি ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

আগুনের তীব্রতা বাড়তে থাকলে শ্রীপুর ফায়ার স্টেশনের আরও একটি ইউনিট এবং রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। চারটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ততক্ষণে আগুনে ঝুট ও তুলার গুদাম, একটি স্যানিটারি দোকান, কয়েকটি মুরগির দোকান, একটি ভাঙারির দোকান এবং একটি মসজিদ পুড়ে যায়।

শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা নুরুল করিম বলেন, প্রাথমিকভাবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত